| বঙ্গাব্দ
ad728
ad728

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পৌর প্রশাসন ছাগলনাইয়া ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-07-2026 ইং
  • 29 বার পঠিত
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পৌর প্রশাসন  ছাগলনাইয়া ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবির ক্যাপশন: অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পৌর প্রশাসন ছাগলনাইয়া ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ


ছাগলনাইয়া প্রতিনিধি:

ছাগলনাইয়া পৌর শহরজুড়ে সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের মাইকিং ও নোটিশ দিয়েও সেই সব স্থাপনার অনেকাংশই সরিয়ে নেয়নি সংশ্লিষ্টরা। গত রবিবার পর্যন্ত এগুলো সরিয়ে নেয়ার আলটিমেটাম দেয় ছাগলনাইয়া পৌর কর্তৃপক্ষ।

তবে এতে কাজ না হওয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে পৌর প্রশাসন। দিনব্যাপী এই অভিযানে প্রায় ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার সকাল ১০টায় ছাগলনাইয়া পৌর শহরে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে ছাগলনাইয়া পৌর প্রশাসন।

ছাগলনাইয়া পৌর শহরের বাসার সিটি কমপ্লেঙ্ এর সামনে থেকে জিরো পয়েন্ট, নিউ মার্কেট, উপজেলা গেইট, ডাকবাংলা রোড ও কলেজ রোডের কিছু অংশসহ বেশ কয়েকটি এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।

এসময় ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের, সওজ এর উপ-তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহতাব উদ্দিন রুমি, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজেল হোসেন হাওলাদারসহ পৌর প্রশাসনের কর্মকর্তার-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত স্থানীয় একটি ভূমিদস্যু চক্র ছাগলনাইয়া পৌর শহরে ঢাকা - চট্টগ্রাম পুরাতন মহাসড়কের দুই পাশে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে এককালীন, দৈনিক ও মাসিকহারে চাঁদাবাজি করে আসছে। উচ্ছেদের লক্ষ্যে বহুবার মৌখিক নির্দেশ ও লিখিত নোটিশ করলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আলোর মুখ দেখেনি। রাস্তার দুই পাশের ফুটপাত পুরোপুরি অবৈধ দখলদারদের কবলে চলে যাওয়ায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পৌর কর্তৃপক্ষ জানায়, অভিযানে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদকালে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ও  হকার তাদের দীর্ঘদিনের রুজি রুটির পথ বন্ধ করে দেওয়ায় তারা ক্ষুদ্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group