| বঙ্গাব্দ
ad728
ad728

ইউনিসেফ বাংলাদেশের গল্প প্রতিযোগিতায় দেশ সেরা ফেনীর সুমন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 08-07-2026 ইং
  • 15 বার পঠিত
ইউনিসেফ বাংলাদেশের গল্প প্রতিযোগিতায় দেশ সেরা ফেনীর সুমন
ছবির ক্যাপশন: ইউনিসেফ বাংলাদেশের গল্প প্রতিযোগিতায় দেশ সেরা ফেনীর সুমন


নিজস্ব প্রতিনিধি:

বিশ্বব্যাপী শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউনিসেফ বাংলাদেশ গত ২৬ মে ২০২৬ ‘মেনস্ট্রুয়াল হাইজিন ডে-২০২৬’ উপলক্ষ্যে একটি গল্প প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৭শ’রও অধিক গল্প জমা পড়ে। 

বিচারকমন্ডলির চূড়ান্ত বিবেচনায় ৫টি গল্পকে সেরা নির্বাচন করা হয়। এতে ফেনীর শহীদুল ইসলাম সুমনের লেখা ‘নবনীতা হঠাৎ দাঁড়িয়ে গেল’ গল্পটি সেরা নির্বাচিত হয়। পাশাপাশি আরো যাদের গল্প নির্বাচিত হয় তারা হলেন মো: মাহমুদুল হাসান, নন্দিনী লুইজা, ফারহা নূর, এস এম রবিউল আওয়াল। 

গত মঙ্গলবার ঢাকার কাকরাইলে অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ইউনিসেফ বাংলাদেশে, ওয়াটারএইড বাংলাদেশ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজসেবা মন্ত্রণালয়সহ দেশি-বিদেশি সকল এনজিওর প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ, প্রাইজমানি এবং উপহারসামগ্রী দেয়া হয়। 

শহীদুল ইসলাম সুমন এর আগেও জাতীয় পর্যায়ে বহু পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেন। চ্যানেল আই-এর নিবন্ধ প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার পান (২০১০), মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রবন্ধ প্রতিযোগিতায় সারা দেশে দ্বিতীয় (২০১৭), বাংলাদেশে ইনস্টিটিউট অব প্ল্যানারের রচনা প্রতিযোগিতায় ১ম (২০২০), ২য় (২০২১), তমুদ্দিন মজলিসের রচনা প্রতিযোগিতায় ৪থর্ (২০২১), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর রচনা প্রতিয়োগিতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ১ম (২০২১), গ্রিণ বাংলাদেশের কবিতা প্রতিযোগিতায় ২য় (২০২১),  ক্লাইমেট চেঞ্চ ইয়থ বাংলাদেশ এর রচনা প্রতিযোগিতায় ৭ম (২০২১), বিআইসিএস-এর রচনায় প্রতিযোগিতায় ৫ম (২০২৩), আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের বই রিভিউ প্রতিযোগিতায় ২য় (২০২৩)সহ অসংখ্য পুরস্কার অর্জন করেন।

শহীদুল ইসলাম সুমন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন শহরের প্রাচীন প্রতিষ্ঠান ফেনী গিরিশ-অক্ষয় একাডেমিতে। তিনি গত ২০২২ সালে ফেনী সদর উপজেলা এবং ফেনী জেলা পর্যায়ে মাধ্যমিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। ২০২৩ সালেও ফেনী সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। গত ২০২৫ সালে একই ক্যাটাগরিতে ফেনী সদর উপজেলা এবং ফেনী জেলা পর্যায়ে গুণি শিক্ষক নির্বাচিত হন। নতুন কারিকুলাম বিস্তরণে উপজেলা পর্যায়ে মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন। দাবার আরবিটার হিসেবে ফেনী সদর উপজেলা এবং ফেনী জেলা পর্যায়ে দায়িত্ব পালন করেন। নতুন কুঁড়ি স্পোর্টসের দাবা ইভেন্টে জেলা কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ শিক্ষক সমিতি-বিটিএ ফেনী সদর উপজেলা পর্যায়ে কার্যনির্বাহী সদস্য হিসেবে, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট হিসেবে, সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশানের ট্রেজারার হিসেবে, সমতট সাহিত্যাঙ্গন ফেনীর কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group