স্টাফ রিপোর্টার:
ফেনী ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ফেনী ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সমিতির অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আল আমিন সরকার এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও অ্যাডহক কমিটির সদস্যসচিব মাহফুজা মতিন নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, সহ-সভাপতি ডা. শহিদুল ইসলাম, আ. ন. ম. আব্দির রহিম ও সামিউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ইলিয়াস ও মো. শাহ আলম বাদল, কোষাধ্যক্ষ মো. ওমর ফারুক ভূঁইয়া বেলাল, যুগ্ম কোষাধ্যক্ষ মেজবাহ উদ্দিন মোর্শেদ এবং সদস্য নেসার আহমদ, এ. কে. এম. সিরাজুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার সঞ্চল দে সরকার, ইকবাল আলম, এ. কে. এম. রফিকুল হক, বদরুদ্দোজা হেলাল, ফরিদ আহমদ ভূঁইয়া, মোহাম্মদ পারভেজ, হারুন অর রশিদ হাজারী, হাজী নুরুল আলম চৌধুরী, মো. মশিউর রহমান ভূঁইয়া, ইফতেখার রাশেদ, মো. ফারুক মজুমদার ও আবু তাহের ভূঁইয়া।
অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করা, ফেনী ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৯ জুন জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে দুই বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেওয়া হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |