মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল - অটোরিকসা সংঘর্ষে আনসার ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর ১২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে আবুতোরাব রাস্তার মাথায় মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের পুত্র। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
জানা গেছে, গতকাল দুপুরে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর গুরুত্বর আহত হলে উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লঙ্ েনিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের সহ কর্মকর্তাবৃন্দ।
মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, রবিবার সকালে একটি তদন্তের কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিল। পতিমধ্যে রিকসার সাথে সংঘর্ষে তিনি গুরত্বর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা হাসপাতালে রয়েছি, উনার পরিবারের সদস্যরা আসছেন। এরপর পরবর্তি প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। আনসার ভিডিপি কর্মকর্তার মরদেহ এখন হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ বলেন, দুপুরে সড়ক দুর্ঘটনায় শিকার এক আনসার কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে। এখানে আনার পূর্বে তার মৃত্যু হয়। স্থানীয় পুলিশ প্রশাসন পরবর্তী করনীয় সম্পন্ন করছেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |