| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশে বক্তারা ‘শেখ হাসিনা দেশে ফিরলে স্থান হবে লাল দালানে’

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-07-2026 ইং
  • 18 বার পঠিত
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশে বক্তারা  ‘শেখ হাসিনা দেশে ফিরলে স্থান হবে লাল দালানে’
ছবির ক্যাপশন: চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশে বক্তারা ‘শেখ হাসিনা দেশে ফিরলে স্থান হবে লাল দালানে’


মিরসরাই প্রতিনিধি:

‘চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার বলেছেন, মাঝে মাঝে আপা দেশে ফেরার হুমকি দেয়। দেশে তো ফিরবেন, তবে আপনার স্থান হবে লাল বিল্ডিংয়ের ভেতরে। এদেশের জনগন আপনাকে রান্না করা ভাত খাওয়ার সুযোগ দেয়নি, আবার দেশে ফেরার স্বপ্ন দেখেন। এটা শুধু দুঃস্বপ্ন্ন হয়ে থাকবে।’ 

গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা ১১ দলীয় জোটের উদ্যোগে জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন।

আলাউদ্দিন শিকদার বলেন, ‘আজকে এক সমাবেশে বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি বক্তব্য দিয়েছেন এই জুলাই আন্দোলনে তারাই নাকি মাস্টার মাইন্ড। তারা নাকি বিদেশে বসে বাংলাদেশে এই জুলাই আন্দোলনকে সংগঠিত করেছিলেন। বাংলাদেশের মানুষ জানে জুলাই আন্দোলন কারা সংগঠিত করেছিলো, কারা জীবন দিয়েছিলো, বাংলাদেশের আপামর ছাত্রজনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ বাংলাদেশের আপামর জনতা সেদিন রাজপথে আন্দোলন করে, নিজেদের জীবন দিয়ে সেদিন হাসিনা সরকারকে বিদায় করেছে। এটার মাস্টার মাইন্ড কেউ নয়, এটার মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশের ছাত্র-জনতা। খবরদার এটাকে দখল নেওয়ার চেষ্টা করবেননা।’

জুলাই সনদ নিয়ে তিনি আরও বলেন, ‘কেন বর্তমান সরকার এই জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে, আজকে জুলাই সনদ তারা বাস্তবায়ন না করার জন্য তারা পিছিয়ে যাচ্ছে। এর কারণ বুঝতে আজকে আমাদের অসুবিধা হচ্ছেনা। হাসিনা যেভাবে নিজেকে ফ্যাসিবাদ হিসেবে প্রমাণ করেছে, আজকে বর্তমান সরকার নিজেদের ফ্যাসিবাদ হিসেবে প্রমাণ করবার জন্য উঠেপড়ে লেগেছে। আজকে সাংবাদিকদের স্বাধীনতার নেই, বাক স্বাধীনতা নেয়, প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বললেই তাকে গ্রেপ্তার করা হয়। আমরা অতিতে দেখেছি শেখ হাসিনার ব্যাপারে কথা বললেই তাকে গ্রেপ্তার করা হয়, আজকে প্রধান মন্ত্রীর ব্যাপারে কথা বললেই গ্রেপ্তার করা হয়। তাহলে আপনাদের মধ্যে ভ্রাতৃত্ব কোথায়।’

ওইদিন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবিররের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, সহ-সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. নুরুল কবির, জাতীয় নাগরিক পার্টি (এনপিপি) মিরসরাই উপজেলার আহ্বায়ক প্রফেসর আশরাফ উদ্দিন, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামেদী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group