স্টার লাইন ডেস্ক:
ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মত ফেনীতেও অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। 'মানবতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসা' স্লোগানে ফারাজ হোসেন ফাউন্ডেশন ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসের আয়োজনে ফেনীতে এ ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন তিনশ মানুষ।
'নৈতিকতাই শক্তি সাহসিকতাই জয়' শীর্ষক বুধবার শহরের শান্তি কোম্পানি রোড এলাকায় হাজী ইসাক ভূঁইয়া ফাউন্ডেশনের কার্যালয়ে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এখানে চিকিৎসা নেন তিনশতাধিক রোগী। সেখানে চিকিৎসা নিতে আসাদের একজন শান্তি কোম্পানি এলাকার বাসিন্দা সত্তরোর্ধ্ব রোকসানা খানম। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও বুকের ব্যথায় ভুগছিলেন।
বয়োবৃদ্ধ এই গরীব নারী বলেন, ডাক্তারের চেম্বারে গেলে অনেক টাকা ফিশ লাগে। এখানে বিনামূল্যে চিকিৎসা নিতে পেরে ভালো লাগছে। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি আমাকে বেশ কিছু ওষুধ দিয়েছে।
চিকিৎসকের পরামর্শ ও বিনা মূল্যে ওষুধ পেয়ে খুশি হয়ে রোকসানা খানম বলেন, ‘আন্ডা মত গরিব মানুষের লাই এমন আয়োজন যারা কইচ্চে, হেতাগো আল্লাহ ভালো করুক। আঁই মন খুলি হেতাগো লাই দোয়া করুম।’
চিকিৎসাসেবা পেয়ে নিজেদের খুশির কথা জানালেন কোমরে ব্যাথা নিয়ে চিকিৎসকের কাছে আসা রেজিনা আক্তার (৩৫)। হাসপাতালে যেয়ে টাকা দিয়ে চিকিৎসক দেখানো সামর্থ্য না থাকায় দীর্ঘদিন ধরে তিনি কোমরে ব্যথা নিয়ে দুর্ভোগে পোহাচ্ছিলেন। আজ বিনামূল্যে এই চিকিৎসা সেবা নিতে পেরে তিনি অনেক খুশি হয়েছেন। প্রেসক্রিপশনে লিখে দেয়া সবগুলো ওষুধ এখান থেকে না পেলেও বেশ কিছু ওষুধ তিনি পেয়েছেন।
তার মত এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা নিয়েছেন ফিরোজা আক্তার মিনা (৩২), দশ বছরের শিশু রায়হান ইসলাম, পঞ্চাশোর্ধ রিকশাচালক আবুল হোসেন, গৃহকর্মী খোদেজা আক্তার। তারা সকলেই বিনামূল্যে এমন চিকিৎসা নিতে পেরে আয়োজক ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন ফেনী ডায়াবেটিক হাসপাতালের ডায়াবেটিক, মেডিসিন, বাত ব্যথা ও শিশুরোগ বিশেষজ্ঞ সিনিয়র মেডিকেল অফিসার মো. তাওহীদুল ইসলাম, একই হাসপাতালের চর্ম ও শিশুরোগ বিশেষজ্ঞ মিজানুর রহমান, গাইনী, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ শারমিন জহুর বিথী।
এসকেএফ ফেনী রিজিয়নের এসিস্টেন্ট সেলস্ ম্যানেজার অভিজিৎ কুমার দাস বলেন, এসকেএফ এর মেডিকেল ক্যাম্পে তিনজন অভিজ্ঞ চিকিৎসক বিনাপারিশ্রমিকে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। আমাদের তরফ থেকে প্রত্যেক রোগীকে আমরা যথাসম্ভব ওষুধ দেয়ার ব্যবস্থা করেছি।
এ সময় এসকেএফের এরিয়া ম্যানেজার মাসুদ পারভেজ, সিনিয়র ফিল্ম ম্যানেজার মো. নাসির উদ্দিনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনীতে দোয়াও মিলাদের আয়োজন করে ট্রান্সকম ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেডের ফেনী শাখা। বুধবার বিকেলে শহরের হাজারী রোডস্থ নিজস্ব কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ব্রাঞ্চ ইনচার্জ মো. গোলাম মোস্তফা। দোয়া ও মিলাদ মাহফিলে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি ফেনী শাখার নেতৃবৃন্দ, ট্রান্সকম গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
দৈনিক প্রথম আলো ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম এসকেএফ এর আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প ও ট্রান্সকম গ্রুপের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের সত্যতা নিশ্চিত করেছেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |