| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন-২০২৬ সর্বোচ্চ ভোটে পরিচালক হয়ে প্রশংসায় ভাসছেন নুর উদ্দিন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 01-07-2026 ইং
  • 16 বার পঠিত
ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন-২০২৬  সর্বোচ্চ ভোটে পরিচালক হয়ে প্রশংসায় ভাসছেন নুর উদ্দিন
ছবির ক্যাপশন: ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন-২০২৬ সর্বোচ্চ ভোটে পরিচালক হয়ে প্রশংসায় ভাসছেন নুর উদ্দিন


স্টাফ রিপোর্টার:

ফেনী চেম্বার অব কমার্সের তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন হাজী নজির আহাম্মদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন। তাঁর এ অর্জনকে জেলায় উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বিজয় বলে মনে করা হচ্ছে। 

ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক এনামুল হক বলেন, নির্বাচনে সাধারণ সদস্য ২৬০ ও সহযোগী সদস্য পদে ২৭০ জনসহ মোট ৫৩০ জন ভোটারের মাঝে মোট ৪৭২ জন ভোটাধিকার প্রয়োগ করেছে। মোট প্রদত্ত ভোটের হার ছিলো ৯০%। সাধারণ ক্যাটাগরিতে পরিচালক পদে সর্বোচ্চ ১৭৭ ভোট পেয়েছেন হাজী নজির আহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মো. নুর উদ্দিন। 

এদিকে নুর উদ্দিন সর্বোচ্চ ভোট পেয়ে ফেনী চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় হাজী নজির আহাম্মদ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

সালাহউদ্দিন নামের এক ভোটার তার ফেসবুক আইডিতে লিখেছেন, বহুবছর ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন হয় না। জেলায় উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রিয়ালিস্টদের এ প্রতিষ্ঠানে রাজনৈতিক ভাবে নেতৃত্ব প্রতিষ্ঠিত ছিলো। এবার সুযোগ পাওয়ায় ভোটাররা বুঝিয়ে দিয়েছে, তারা রাজনৈতিক নয় বরং বরং প্রকৃতভাবে জেলায় উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রিয়ালিস্টদের এ প্রতিষ্ঠানে নেতৃত্বে থাকা প্রয়োজন। যার কারণে স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন বিপুল ভোটে জুনিয়র সহসভাপতি ও নজির আহাম্মদ গ্রুপের চেয়ারম্যান সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন। এটি ভোটের মাধ্যমে প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠার প্রমাণ বহন করে। 

স্থানীয় ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্টরা বলছেন, হাজী নজির আহাম্মদ গ্রুপের দক্ষ নেতৃত্ব এবং দীর্ঘদিনের সততা ও ব্যবসায়িক সুনামের কারণেই সাধারণ ভোটাররা নুর উদ্দিনের ওপর আস্থা রেখেছেন। এই বিজয়ের মাধ্যমে ফেনী চেম্বারের উন্নয়ন, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও আধুনিকায়নে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।

নির্বাচনে জয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুর উদ্দিন ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই বিজয় আমার একার নয়, এটি পুরো ফেনীর ব্যবসায়ী সমাজের। সাধারণ ভোটাররা যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে আমাকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করেছেন, আমি কাজের মাধ্যমে তার মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group