| বঙ্গাব্দ
ad728
ad728

কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট যুক্তরাজ্য শাখার শোক র‌্যালি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 29-06-2026 ইং
  • 10 বার পঠিত
কারবালা দিবস উপলক্ষে   ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট যুক্তরাজ্য শাখার শোক র‌্যালি
ছবির ক্যাপশন: কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট যুক্তরাজ্য শাখার শোক র‌্যালি


স্টাফ রিপোর্টার

পবিত্র ১০ মহররম (আশুরা) উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট যুক্তরাজ্য শাখার উদ্যোগে গত গত রোববার এক শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মহররম ইসলামের ইতিহাসে ত্যাগ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এক অনন্য শিক্ষা বহন করে। বিশেষ করে কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য চিরন্তন আদর্শ। তাই মহররম কোনো আনন্দ-উৎসবের মাস নয়; বরং শোক, আত্মত্যাগ, ধৈর্য ও আদর্শের শিক্ষা গ্রহণের মাস।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে মুসলিম উম্মাহকে কারবালার শিক্ষা ধারণ করে ঐক্য, মানবতা এবং ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট যুক্তরাজ্য শাখার সভাপতি নুরুল ইসলাম রাহাত, সাধারণ সম্পাদক শাহ আকরামুজ্জামান, মাফিকুল ইসলাম, মোশারফ হোসেন আজাদ, ড. রবিউল আলম, মাহমুদা আক্তার শেলী এবং আন্তর্জাতিক বিষয় সম্পাদক মারুফ উদ্দিন।

এ সময় ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট যুক্তরাজ্য শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কারবালার শহীদদের রুহের মাগফিরাত, মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বশান্তি এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group