| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী আলিয়া মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায়

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 29-06-2026 ইং
  • 6 বার পঠিত
ফেনী আলিয়া মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায়
ছবির ক্যাপশন: ফেনী আলিয়া মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায়


স্টাফ রিপোর্টার

ফেনী আলিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে মাদরাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ও মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি  মুফতি আবদুল হান্নান।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ফরিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মনজুর ইসলাম ভূঞা।

এছাড়াও উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির  অভিভাবক সদস্য নুরুল ইসলাম, মাদ্রাসার সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক রহমত আলী, মাওলানা ইসরাফিল, জামাল হোসেনসহ মাদরাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষে ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মুফতি আবদুল হান্নান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group