| বঙ্গাব্দ
ad728
ad728

ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজে দোয়া মাহফিল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 29-06-2026 ইং
  • 7 বার পঠিত
ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজে দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজে দোয়া মাহফিল


স্টার লাইন ডেস্ক:

দাগনভূঞার ঐতিহ্যবাহী ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অ্যাডহক কমিটির সভাপতি জেবুন নাহারের সভাপতিত্বে এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নূর করিম নোবেলের সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শাহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: রফিকুল ইসলাম, বিটিভির জেলা প্রতিনিধি শওকত মাহমুদ এবং পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য আব্দুল লতিফ ও শরিয়ত উল্যাহ।

এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিষয়ের প্রভাষকবৃন্দ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি ও গৌরবময় পথচলার আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দোয়া পরিচালনা করেন মাওলানা দেলোয়ার আহছান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group