| বঙ্গাব্দ
ad728
ad728

সিআইডি প্রধান হলেন ফেনীর কৃতি সন্তান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-06-2026 ইং
  • 6 বার পঠিত
সিআইডি প্রধান হলেন   ফেনীর কৃতি সন্তান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
ছবির ক্যাপশন: সিআইডি প্রধান হলেন ফেনীর কৃতি সন্তান ব্যারিস্টার মোশাররফ হোছাইন


স্টার লাইন ডেস্ক:

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে 

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করেছে সরকার।

গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ২০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এর আগে, গত ১৭ মে তৎকালীন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকে সিআইডির কার্যক্রম ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হচ্ছিল।

ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তিনি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ভূইয়া বাড়ির বাসিন্দা। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group