নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে আইসিটি হোমের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল দুপুরে শহরের গোল্ডেন প্যালেস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আইসিটি হোমের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়নাল হাজারী কলেজের প্রভাষক ও আইসিটি হোম এর ফাউন্ডার তৌহিদুল ইসলাম পলাশ।
এসময় বিশেষ অতিথি ছিলেন, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভি, বাংলাদেশ বেতারের প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, বীকন মডেল কলেজ এর প্রভাষক আবুল খায়ের, স্কলার্স ফেনীর শাখার সিনিয়র শিক্ষক তানজিদুল ইসলাম রিশাদ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খাদিজাতুন তানহা ও আজহার উদ্দিন। এসময় কেক কাটা হয়।
এছাড়া ফাইনাল মডেল টেস্টে মেধাস্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। মধ্যাহ্ন ভোজের পর র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে ইসরাত জাহান রিফা, জান্নাতুল নাঈম মমতাজ, ইফাজ আবরার, রাফসান সামিনা, খাদিজাতুল তানহা ও সানজিদা আফরিন মিম।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |