| বঙ্গাব্দ
ad728
ad728

বালিগাঁও উম্মুল ক্বোরা মাদ্রাসার ছাদ ঢালাইয়ে সহযোগিতার আবেদন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-06-2026 ইং
  • 821 বার পঠিত
বালিগাঁও উম্মুল ক্বোরা মাদ্রাসার ছাদ ঢালাইয়ে  সহযোগিতার আবেদন
ছবির ক্যাপশন: বালিগাঁও উম্মুল ক্বোরা মাদ্রাসার ছাদ ঢালাইয়ে সহযোগিতার আবেদন


সদর প্রতিনিধি: 

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও গ্রামের দারুল উলুম উম্মুল ক্বোরা মাদ্রাসা ভানের ৩য় তলার ছাদ ঢালাই সম্পন্ন করা হয়েছে। 

গত শনিবার সকালে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মুফতি আল কাশেমীর সভাপতিত্বে ছাদ ঢালাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আফতাব বিবি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ার উল্লাহ আশরাফী। 

মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি সেক্রেটারী মুফতি আব্দুল্লাহ আল মামুনের ব্যবস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বালিগাঁও ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহবায়ক কাজী মেহেদী হাসান সজাগ, উম্মুল ক্বোরা মসজিদ কমপ্লেঙ্রে সেক্রেটারি নুরুল আবসার শিকদার প্রমুখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আলেম সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উম্মুল ক্বোরা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেঙ্রে প্রতিষ্ঠাতা ও সভাপতি মুফতি আল কাশেমী বলেন, ২০২১ সালে ভবন নির্মাণের পর ২০২২ সালে স্বল্প পরিসরে এখানে দ্বীনি ইলম শিক্ষা দেয়া শুরু করি। মাদ্রাসা ভবনটির ৩য় তলার ছাদের ঢালাই শুরু করছি। এটি পুরোটাই মানুষের দান ও সহযোগিতায় এগিয়ে নেয়া হচ্ছে। আর্থিক অনটনে যে কোন সময়ে কাজ বন্ধ হয়ে যেতে পারে। আমি দ্বীনি এই প্রতিষ্ঠানে দানবীরদের কাছে সহযোগিতা চাই। সহযোগিতার জন্য ০১৭১৫০৩৯০৮২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group