স্টাফ রিপোর্টার
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদ এবং ১৫১ সদস্যবিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে ফেনীতে বিশাল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকারের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এ শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শোডাউনটি শহরের মিজান ময়দান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মিজান ময়দানে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাংক রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি ফেনী প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার ও সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরীর নেতৃত্বে মিছিলের অগ্রভাগে ছিলেন, ফেনী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি জাহিদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন ও আতিকুর রহমান মামুন, সদস্য দাউদুল ইসলাম মিনার, মায়ন পাটোয়ারী, দেলোয়ার হোসেন, আল ইমরান, বেলাল হোসাইন, মোজাম্মেল হোসেন আরিফসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার বলেন, “আমরা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তারা এসব থেকে সরে এসে সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক চর্চায় ফিরে আসবেন বলে আমরা আশা করি।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |