| বঙ্গাব্দ
ad728
ad728

নিষিদ্ধ আ.লীগের অপপ্রচার রাজনীতির বিরুদ্ধে মিরসরাইয়ে যুবদলের প্রতিবাদ মিছিল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-06-2026 ইং
  • 946 বার পঠিত
নিষিদ্ধ আ.লীগের অপপ্রচার রাজনীতির বিরুদ্ধে   মিরসরাইয়ে যুবদলের প্রতিবাদ মিছিল
ছবির ক্যাপশন: নিষিদ্ধ আ.লীগের অপপ্রচার রাজনীতির বিরুদ্ধে মিরসরাইয়ে যুবদলের প্রতিবাদ মিছিল


মিরসরাই প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগিতা সংগঠনের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে মিরসরাই থানা, জোরারগঞ্জ থানা, বারইয়ারহাট পৌর এবং মিরসরাই পৌর যুবদল।

গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলা শহিদ মিনার চত্ত্বর থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মিরসরাই সদর অংশ প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি  জিয়াউর রহমান জিয়া। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম। সহ সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুনুর রশিদ, এম এম সুমন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফছার মিয়াজি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান, সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজসহ উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া তাঁর বক্তব্যে বলেন, যারা ভাবছেন শেখ হাসিনা দেশে ফিরবেন, তারা ভুল ভাবছেন। শেখ হাসিনা আর দেশে ফিরবেনা। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, সাবধান হয়ে যান। যুবদলের একজন কর্মী বেঁচে থাকতে তা হবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group