| বঙ্গাব্দ
ad728
সকল খবর

মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরায়ে একটি পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত...

ব্যবসায়ী মিজানের মৃত্যু নিয়ে রহস্য মোবাইল বিস্ফোরণ নাকি অন্যকিছু ?

ছাগলনাইয়ার ঘোপালের মিজানুর রহমান অগ্নিদগ্ধ হওয়ার পর মৃত্যুযন্ত্রণার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মিজানুর রহমানের শরীরের বেশিরভাগ অংশ অগ্নিদগ্ধ হয়ে শরীর থেকে মাংস ঝরে পড়ছে। এই সময় তার আশেপাশে থাকা প্রত্যক্ষদর্শীদের সাথে তাকে কথা বলতে শোনা যায়।

বিস্তারিত...

সেনবাগে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা প্রাণ গেল ২ ভাইয়ের

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের চাচাতো ভাই আরও একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

নিখোঁজের ২৮ ঘণ্টা পর মেঘনা থেকে শিশুর লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া ৬ বছর বয়সী শিশু তামিমের মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণ পাশের মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের নদীতে তামিম নিখোঁজ হয়।

বিস্তারিত...

ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামের হাজারী বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন এবং বিএনপি জামাতের নেতৃবৃন্দরা।

বিস্তারিত...

চৌদ্দগ্রামে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় কাজী জাফর (৩৬) নামের এক চালক নিহত হয়েছেন। নিহত কাভার্ডভ্যান চালক ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট গ্রামের পিতা জহিরুল ইসলামের ছেলে।

বিস্তারিত...

দাগনভূঞায় অর্ধগলিত মরদেহ উদ্ধার মৃত্যু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

ফেনী দাগনভূঞা পৌরসভার ২নং ওয়ার্ড উত্তর করিমপুর ইউনুস ডাক্তার বাড়ী থেকে ইরফান আহমেদ রিফাত (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের মৃত্যু এবং দূর্ঘন্ধ ছড়ানোর বিষয়টি নিয়ে চলছে নানান মিশ্র প্রতিক্রিয়া।

বিস্তারিত...

বিয়ের ৪ দিনের মাথায় ঝরে গেল সাইমুন'র প্রাণ!

কোম্পানীগঞ্জে চরএলাহী ইউনিয়নের এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নবদম্পতির স্বপ্নে বিভোর তরুণ সাইমুন ইসলাম ওরপে সাগর । মাত্র ৪ দিন আগে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর দম্পতিকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে নিয়ে আসার সময় তাঁর হাসিমাখা মুখের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের নজর কেড়েছিল। কিন্তু সেই আনন্দ ৪ দিনের বেশী স্থায়ী হলো না।

বিস্তারিত...

চৌদ্দগ্রামে বাসের পিছনে বাইকের ধাক্কায় চালকসহ নিহত ২

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতারা হলেন বরুড়া উপজেলার মহিশাইর ইউনিয়নের মহিশাইর গ্রামের মাওলানা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সানাউল্লাহ (২৫), মুরাদনগর থানার কোরবানপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে অন্তর (২২)।

বিস্তারিত...

ভগ্নিপতির কিডনি প্রতিস্থাপনে ভারতে গিয়ে লাশ হলেন শ্যালক

বড় ভগ্নিপতির দুই কিডনি বিকল হয়ে পড়েছে। আর সেই কিডনি প্রতিস্থাপন করতে গত মঙ্গলবার সকালে ঢাকা থেকে বিমানযোগে তাকেসহ পরিবারের ৫ সদস্যকে নিয়ে ভারতে নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেন শ্যালক মো নুরুল আমিন সোহাগ (৪৫)।

বিস্তারিত...

সৈকতে আনন্দ-উল্লাস, ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীতে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে মহাসড়কের মুহুরীগঞ্জের সুলতানা পাম্পের বিপরীতে ঘোপাল ইউনিয়নের চৌধুরী পাড়া রাস্তার মুখে এ দূর্ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

সড়ক দুর্ঘটনায় দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী নিহত

দাগনভূঞা পৌর এলাকায় নোয়াখালীগামী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে জুনায়েদ কাইছার সৌরভ (৩৯) নামের এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

বিস্তারিত...

চৌদ্দগ্রামে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু!

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো; চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমানের ছেলে মোঃ আয়ান (১২), মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মোঃ হাসানের ছেলে মোহাম্মদ শাহাদাত (৬) ও সৌদিআরব প্রবাসী ব্যবসায়ী ফরহাদ ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ(৩)।

বিস্তারিত...

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনা ২জনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলা ঘোলপাশা ইউনিয়নের ঈশান চন্দ্র গ্রামের মোঃ দিদারের স্ত্রী পান্না বেগম (৩৫) অপরজন ভবঘুরে পাগল (৩২) বছরের যুবক।

বিস্তারিত...

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া এলাকার প্রবাসী মহিন উদ্দিন (৪২) নিহত হয়েছেন। তিনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের আবদুল লতিফ ড্রাইভার বাড়ির বাসিন্দা।

বিস্তারিত...

ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group