| বঙ্গাব্দ
ad728
সকল খবর

ফেনীতে ৩২ দল নিয়ে ডে-নাইট ফুটসাল টুর্ণামেন্ট

ফেনীতে ৩২টি দল নিয়ে শুরু হয়েছে ডে-নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। সোমবার দিনব্যাপী প্রথম রাউন্ডের খেলাগুলো ফেনীর খেলিও টার্ফে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ফেনীর বিভিন্ন এলাকার ৩২টি দল। সোমবার সকাল ১০টায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকার। ওসমান গনী রাসেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফেনী চেম্বার অব কমার্স এর সহ সভাপ

বিস্তারিত...

তারুণ্যের বন্ধনের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে চ্যাম্পিয়নস কাপ

ফেনীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী ১৬টি সংগঠন নিয়ে তারুণ্যের বন্ধনের আয়োজনে দিনব্যাপী ‘চ্যাম্পিয়নস কাপ’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ফেনী সদর হাসপাতাল মোড়স্থ টার্ফ এক্সপ্রেসে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুভ উদ্বোধন করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত ফেনী সরকারি কলেজ মাঠে গতকাল শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল।

বিস্তারিত...

জুলাই ৩৬ স্মরণে মানবিক ফেনী ফাউন্ডেশনের ফুটবল টুর্ণামেন্টের লোগো উন্মোচন

ফেনীতে সামাজিক সংগঠন মানবিক ফেনী ফাউন্ডেশনের আয়োজনে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের ড্র, জার্সি, লোগো ও ট্রফি উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের মুক্তবাজার এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্মোচন করেন সংগঠনের পৃষ্ঠপোষক ও জেলা যুবদলের আহ্বায়ক খোন্দকার নাছির উদ্দিন।

বিস্তারিত...

ফেনীতে শিবির’র জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকা থেকে ২৬টি দল অংশগ্রহণ করে।

বিস্তারিত...

ফেনী ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের ফুটবল উৎসব

ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে শুরু হয়েছে ‘সিএসই ফেস্ট: ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬’। ‘ওয়ান ডিপার্টমেন্ট, ওয়ান স্পিরিট’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে গত সোমবার। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মাসুদুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক।

বিস্তারিত...

ফেনীতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা, উচ্ছ্বাসে মাতল শহর

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ফেনীতে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। গতকাল শুক্রবার বিকেলে শহরের পাইলট মাঠ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় সহস্রাধিক সমর্থক অংশ নিয়ে প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থনের প্রকাশ ঘটান।

বিস্তারিত...

ফুটবল বিশ্বকাপ ফেনীতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে, তখন সেই উন্মাদনার ঢেউ লেগেছে ফেনীতেও। বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা, সমর্থন ও উচ্ছ্বাস প্রকাশে গতকাল মঙ্গলবার বিকেলে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের এক বর্ণাঢ্য পতাকা শোভাযাত্রা।

বিস্তারিত...

ফুলগাজীতে জেপিএল'র ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন জগতপুর স্টাইকার

ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নে জগতপুর স্পোর্টস এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত জগতপুর ফুটবল লীগ (জেপিএল)-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

বিস্তারিত...

খেলাধুলায় মনোযোগী হলে সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল সম্ভব - জয়নাল আবেদীন এমপি

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভিপি বলেছেন, লেখাপড়ার পাশাপাশি বালিকাদের খেলাধুলায় অংশগ্রহণ দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলায় মনোযোগী হলে যুবসমাজ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এবং সমাজ থেকে অপরাধ নির্মূলে ইতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে মাদকের বিস্তারে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিস্তারিত...

সোনাগাজী সমিতি ঢাকা আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর চ্যাম্পিয়ন সোনাগাজী উত্তর (ইউনিয়ন ১,২,৩)

রাজধানী ঢাকায় বসবাসরত সোনাগাজীয়ানদের সংগঠন সোনাগাজী সমিতি ঢাকা কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার আফতাবনগরে কিক অফিসিয়াল টার্ফি গ্রাউন্ডে গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফাইনালে সোনাগাজী উত্তর (১,২,৩ নং ইউনিয়ন) চ্যাম্পিয়ন, সোনাগাজী দক্ষিণ (পৌর, ৪, ৭ নং ইউনিয়ন) রানার্স আপ, সোনা

বিস্তারিত...

ফেনীতে অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফেনীতে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)’র সার্বিক সহযোগিতায় অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

সোনাগাজী সমিতি ঢাকা’র ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উম্মোচন

সোনাগাজী সমিতি ঢাকা’র আয়োজনে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর ট্রফি উম্মোচন ও ফিকশ্চার ড্র সমিতির ঢাকার বিজয়নগরস্থ স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপের আদলে ট্রফি উম্মোচন অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক লায়ন আলমগীর হোসেন চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক ফুটবলার মঞ্জুর হোসেন বাবর, সমিতির সহ-সভাপতি ও টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মোরশেদ আলম সেলিম, সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট সালাহ উদ্দিন শিমুল, যুগ্ম সম্পাদক ও সোনাগাজী পূর্ব দলের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক ও সোনাগাজী উত্তর দলের সমন্বয়ক মনির উদ্দিন মনি, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রশিদ অনিক, কোষা

বিস্তারিত...

মিরসরাইয়ে ফুটবল উৎসব ক্রীড়া সংবর্ধনার ট্রফি উন্মোচন

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এ শ্লোগানে মিরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনার-২০২৬ ট্রফি উন্মোচন করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল মিরসরাই উপজেলা শাখার আয়োজনে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী।

বিস্তারিত...

সোনাগাজীতে প্রাবি গোল্ডকাপ ফুটবল ফাইনাল

সোনাগাজীতে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group