বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ফেনী জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপ
ফেনী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম খলিল ও উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোঃ নুরুল আজিম ভূঁইয়া। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নবনিযুক্ত ফেনী জেলা ও দায়রা জজ মো. বদরুল আলম ভূঁইয়াকে সংবর্ধনা দিয়েছে ফেনী জেলা আইনজীবী সমিতি। সোমবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণধর্ষণসহ অর্ধশতাধিক মামলা দিয়ে হয়রানি এবং পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার অভিযোগে পলাতক জাল কবিরকে গ্রেপ্তারের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে ফেনী জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর, কিল্লাদিঘী ও তালপাড়িয়া এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
জমজম একটি কূপ বা পানির ফোয়ারা। পৃথিবীর অপরাপর সকল কূপের মতো এটি সাধারণ কোন কূপ নয়। সৃষ্টি ইতিহাস, পানির গুন-মান, পানির পরিমাণ, পানি ভরণ পদ্ধতিসহ বিভিন্ন ক্ষেত্রে জমজম কূপের রয়েছে কিছু বিশেষত্ব, যা অলৌকিক নিদর্শনও বটে। বিশেষত্ব বিবেচনায় জমজম কূপ একটি Beyond amazing। জমজম কূপের সাথে জড়িয়ে আছে একাধিক নবী, নবীপত্নী ও পরিবারের স্মৃতি গাঁথা। তাছাড়া আধূনিক মক্কানগরী ও সভ্যতার গোড়া পত্তন হয় এই জমজম কূপকে কেন্দ্র করেই। প্রায় ৫০০০ বছর সময়কাল থেকে মক্কা নগরী ও সভ্যতার ইতিহাসের সাথে জমজম কূপের নাম আষ্টেপৃষ্টে জড়িত। আধুনিক মক্কা নগরী ও সভ্যতার গোড়া পত্তনে জমজম কূপের রয়েছে অনস্বীকার্য ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা।
বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর। জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কো ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং পালন করে আসছে। শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ অক্টোবর বিশ্বজুড়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এ দিবসটি শিক্ষকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা এ দিনে পৃথিবীজুড়ে শিক্ষকদের আলাদাভাবে স্মরণ করা হয়, শ্রদ্ধা জানানো হয় এবং কর্মক্ষেত্রে কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেয়া হয়।
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন তল্লাশিকালে ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার ফতেহপুর রেলক্রসিং সংলগ্ন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। নিহত মো. আলমগীর হোসেন (৪৬) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুরউদ্দিন আহমেদের ছেলে। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলমগীর প্রেষণে ফেনীর এসআরবি-৭ ক্যাম্পে দায়িত্বপালন করে আসছিলেন। মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান দ্য ডেইলি স্টারকে এস
ফেনীতে রীতিমতো সব প্রকার উৎসব, অনুষ্ঠান হয়, কিন্তু এ মাটির সূর্যসন্তান—যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলো ছড়াচ্ছেন—তাদের নিয়ে তেমন কোনো আয়োজন-অনুষ্ঠান দেখা যায় না।
দাগনভূঞা উপজেলার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নড়বড়ে একটি বাঁশের সাঁকো। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা দাবি পূরণের আশ্বাস দিলেও পরে আর তা বাস্তবায়ন হয় না বলে অভিযোগ স্থানীয়দের।
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে বনফুল ডিপার্টমেন্টাল ষ্টোর সুপারশপে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত কোটি টাকার মালামাল পুড়ে ছাঁইয়ে পরিণত হয়েছে। গতকাল সোমবার সকাল আনুমানিক ৯টায় রহস্যজনকভাবে সুপারশপটির ভিতর থেকে আগুনের সুত্রপাত হয়। মূহুর্ত্বের মধ্যেই পুরো ডিপার্টমেন্টাল ষ্টোরে আগুন ছড়িয়ে পড়ে। দোকানের মালিক ফয়সাল জানান, আগুনের খবর পেয়ে ডিপার্টমেন্টাল ষ্টোরে আসি। এসে দেখি ষ্টোরের সকল মালামাল পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। অন্তত কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। আগুনের ভয়াবহতায় কোন মালামালি সেভ করা সম্ভব হয়নি।
ফেনীতে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির দায়ে বিএম গ্যাস কোম্পানির ডিলার মেসার্স মক্কা ট্রেডিং কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে ফেনী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়েছে। একই সাথে নকল লাল চিনি বিক্রির দায়ে আরো
একটি সময় ছিল, যখন শিক্ষকের প্রধান শিক্ষাসঙ্গী ছিল পাঠ্যবই, খাতা, কলম ও ব্ল্যাকবোর্ড। সময়ের পরিবর্তনে সেই চিত্র বদলেছে। আজকের বিশ্বে জ্ঞান প্রতিনিয়ত নবায়িত হচ্ছে, প্রযুক্তি বদলে দিচ্ছে যোগাযোগের ধরন, কর্মক্ষেত্রের চাহিদা এবং শিক্ষার পদ্ধতি। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল কনটেন্ট, অনলাইন প্রশিক্ষণ, ভার্চুয়াল সহযোগিতা এবং তথ্যভিত্তিক শিক্ষা ব্যবস্থাপনা এখন আর ভবিষ্যতের কোনো কল্পনা নয়; এগুলো বর্তমান বাস্তবতা। এই বাস্তবতায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় “ওয়ান টিচার ওয়ান ট্যাব” উদ্যোগ একটি অত্যন্ত সময়োপযোগী ধারণা হিসেবে সামনে এসেছে। ২০২৬ সালে সরকার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ‘ঙহব ঞবধপযবৎ, ঙহব ঞধন’ কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানিয়েছে। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রেও একটি বিস্তৃত আইটি ইকোসিস্টেম গড়ে তোলার অংশ হিসেবে ‘ঙহব ঞবধপযবৎ, ঙহব ঞধনষবঃ’ মডেল বাস্তবায়নের পরিকল্পনার কথা বলা হয়েছে। এর লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে পাঠদানের মানোন্নয়ন, শিখন-ঘাটতি চিহ্নিতকরণ এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকরভাবে সহায়তা করা। তবে প্রশ্ন হলো—প্রতিটি শিক্ষকের হাতে একটি ট্যাব তুলে দিলেই কি ডিজিটাল শিক্ষার রূপান্তর ঘটবে? উত্তর হলো, না। একটি ট্যাব কেবল একটি যন্ত্র। কিন্তু দক্ষ শিক্ষক, মানসম্মত ডিজিটাল কনটেন্ট, নির্ভরযোগ্য ইন্টারনেট, প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণ এবং সঠিক নীতিগত পরিকল্পনার সঙ্গে যুক্ত হলে এই যন্ত্রই হয়ে উঠতে পারে শিক্ষার নতুন যুগের একটি শক্তিশালী হাতিয়ার।
ফেনী সদর উপজেলার সমবায়ীদের দক্ষতা বৃদ্ধি এবং সমবায় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সমবায় ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ফেনীর সোনাগাজীর ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামে গৃহবধূ আমেনা আক্তার খুশির মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার সোনাগাজীর ১নম্বর চর মজলিসপুর ইউনিয়নের রাঘবপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আমেনা আক্তার খুশির স্বজন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।