| বঙ্গাব্দ
ad728
সকল খবর

ফেনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের যৌথ উদ্যোগে ফেনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ফেনীর ট্রাংক রোডস্থ জয় কালীমন্দিরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

বিস্তারিত...

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

ফেনীতে এশিয়ান কলেজের উদ্যোগে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। মোঃ শফি উল্যাহর সভাপতিত্বে এবং অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কানাডা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এস এম হুমায়ুন পাটওয়ারী।

বিস্তারিত...

ডেঙ্গুর ভয়াল রূপ দেখছে ফেনীবাসী

গত কয়েকমাস জুড়ে ফেনীতে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এ সংখ্যাটি গতকাল সোমবার পূর্বের সকল রেকর্ড অতিক্রম করে তার ভয়াল রূপ দেখিয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই নতুন নতুন রোগী জেলা সদর হাসপাতালসহ বেসরকারী বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে, সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনেই জেলায় রেকর্ড ২৯৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি বছরের প্রথম ৯ মাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪০ জনে, যা গত বছরের (২০২৫ সাল) মোট আক্রান্তের চেয়ে ৩৩৯ জন বেশি। সেপ্টেম্বর মাসের এই ২১ দিনেই শনাক্ত হওয়া রোগীর সংখ্যা গত বছরের মোট রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

বিস্তারিত...

বিশ্ব সেপসিস দিবসে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক-নার্সদের কর্মশালা

বিশ্ব সেপসিস দিবস-২০২৬ উপলক্ষে ফেনীর স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক ও নার্সদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ÔThink Sepsis, Act Fast!Õপ্রতিপাদ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাসপাতালের নিজস্ব অডিটোরিয়মে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ÔInvest in Sepsis, Save Lives Õ বার্তাকে সামনে রেখে সেপসিস দ্রুত শনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। সভাপতিত্ব করেন স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুস সবুর মিয়া।

বিস্তারিত...

নোয়াখালীতে ৭১০ প্রধান শিক্ষক পদ শূন্য!

জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট হয়ে উঠেছে। জেলার ৯টি উপজেলার ১ হাজার ২৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭১০টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। অর্থাৎ প্রায় ৫৭ শতাংশ বিদ্যালয়েই স্থায়ী প্রধান শিক্ষক নেই। জেলার অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছাড়াই। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলার ১ হাজার ২৫৩টি বিদ্যালয়ের জন্য প্রধান শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ১ হাজার ২৫৩টি। এর বিপরীতে কর্মরত প্রধান শিক্ষক ৫৪৩ জন। ফলে শূন্য রয়েছে ৭১০টি পদ।

বিস্তারিত...

শেখজী পাড়া যুব সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন ৩নং ওয়ার্ডে শেখজী পাড়া যুব সংঘের উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৬ইং পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ ঘটিকায় এই সংবর্ধনা অনুষ্ঠানে কার্যকারী কমিটির সদস্যবৃন্দ, যুব সংঘের সকল সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও এসএসসি ২০২৬ পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বিস্তারিত...

ফেনীতে সাপের কামড় ও জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন অনুদান দিল জেলা প্রশাসন

বিষধর সাপের কামড় ও জলাতঙ্ক রোগে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফেনী জেনারেল হাসপাতালে বিপুল পরিমাণ ভ্যাকসিন অনুদান দিয়েছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের জন্য ৩০ ভাইল অ্যান্টি-ভেনম, ৪৪৪ ভাইল রেবিস ভ্যাকসিন ও ১০০ ভাইল রেবিস ইমিউনোগ্লোবিউলিন ভ্যাকসিন প্রদান করা হয়।

বিস্তারিত...

ফেনীতে সাংবাদিকদের ৩ দিনের পেশাগত প্রশিক্ষণ সমাপ্ত, সনদ প্রদান

ফেনীতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহযোগিতায় ৩ দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে এলজিইডি মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

বিস্তারিত...

দৈনিক ফেনীর উদ্যোগে স্মরণসভা শ্রদ্ধা আর স্মৃতিচারণে ওছমান হারুন দুলাল

দৈনিক ফেনীর উপদেষ্টা, এনটিভি ও জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে ফেনী গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এ স্মরণসভায় ফেনীর প্রশাসনিক, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শোকাবহ পরিবেশ। স্মরণসভায় বক্তারা বলেন, একজন সংবাদকর্মীর মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি ফেনীর সাংবাদিকতা ও জনপদের অপূরণীয় ক্ষতি।

বিস্তারিত...

সোনাগাজীতে গৃহস্থালি পুকুরে মাছ চাষের প্রদর্শনী

সোনাগাজীতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষের প্রদর্শনীর সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

সার ও বীজ পেল ফেনী সদর’র ১২শ কৃষক

ফেনীতে বিনামূল্যে ১২ কৃষকের মাঝে সবজি বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নির্বাচিত কৃষকদের হাতে এসব প্রণোদনা তুলে দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন।

বিস্তারিত...

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক হলেন ডা. রুবাইয়াত বিন করিম

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) পদে (চলতি দায়িত্ব) নিয়োগ পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিস্তারিত...

ফেনীতে উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

ফেনীতে হাজার হাজার পূর্ণার্থীর অংশ গ্রহনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে ফেনীর সর্ববৃহৎ মন্দির শহরের ট্রাংক রোডস্থ জয়কালী মন্দির, এসএসকে রোডস্থ জগন্নাথ বাড়ি মন্দির ও সহদেবপুরের ইস্কন মন্দিরে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেয়।

বিস্তারিত...

ফেনীতে সাংবাদিক দুলালের স্মরণে দোয়া অনুষ্ঠিত

প্রয়াত সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলালের স্মরণে ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্ট মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

মরহুম সাংবাদিক খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সংগঠনের সাবেক সিনিয়র সদস্য, সাপ্তাহিক স্বদেশ কন্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মরহুম খলিলুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group