| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ২৪ পদে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-06-2026 ইং
  • 686 বার পঠিত
ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ২৪ পদে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ  সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত
ছবির ক্যাপশন: ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ২৪ পদে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত


শহর প্রতিনিধি:

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে একক প্রার্থী হয়েছেন। জুনিয়র সভাপতি ও পরিচালক পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দেন। গতকাল রোববার জমাকৃত সকল মনোয়নপত্র বৈধ ঘোষণা করলেন নির্বাচন কমিশন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনে প্রার্থী হতে তফসিল অনুযায়ী শনিবার ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সভাপতি পদে মেসার্স হারুন ফ্লাওয়ার মিলস্ লিমিটেডের মালিক হারুন উর রশিদ ও সিনিয়র সহ-সভাপতি পদে মেসার্স আমানত ট্রেডার্সের আমান উদ্দিন কায়সার সাব্বিরের কোন প্রতিদ্বন্ধি নেই। জুনিয়র সহ-সভাপতি পদে মেসার্স আমিন আফরোজ ট্রেডিংয়ের রিয়াজ মো. সাইদুর রহমান জুয়েল, মেসার্স ফ্রুটস কমপ্লেঙ্ লিমিটেডের মো. মাঈন উদ্দিন, ওয়ার্ল্ড ক্লাস পলিমার ইন্ডাস্ট্রিজের ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, খিদমাহ হোমল্যান্ডের ফয়জুল্লাহ নোমানী প্রার্থী হয়েছেন। 

এছাড়া সাধারণ পরিচালক পদের মধ্যে হাজী নজির আহম্মদ এলপি গ্যাসের মোহাম্মদ নুর উদ্দিন, সোলায়মান এন্ড ব্রাদার্স ট্রেডিং কর্পোরেশনের মোহাম্মদ সোলায়মান, সাবরিনা'স ক্রাপটের সাবরিনা চৌধুরী, ফারুক এজেন্সির মোহাম্মদ আব্বাস ফারুক ভূঞা, শুকুর ব্রিকসের আবদুল কাইয়ুম, চৌধুরী ট্রেডার্সের মো. শারাফাত হোসেন চৌধুরী, ট্রাভেল ইনফিনিটির মো. ইসমাঈল, আনন্দ মেডিসিন সেন্টার এন্ড ডেন্টাল কেয়ারের মোহাম্মদ ইদ্রিস আলী, সাওদা এন্টারপ্রাইজের মো. রায়হান উল্যাহ, আনসারী ট্যুরস এন্ড হজ কাফেলার আবদুল্লাহ আল মামুন, মজুমদার ফিলিং ষ্টেশনের মো. নুরুল আফছার মজুমদার, ফরহাদ নগর গার্মেন্টসের মোহাম্মদ সাইফুল ইসলাম। 

সহযোগী পরিচালক পদে রোমেঙ্ সঙ্ এর তৌহিদুল ইসলাম, সাইফুল ট্রেডিং কর্পোরেশন সাইফুল ইসলাম, ওয়াতান বাংলাদেশের হাবিবুর রহমান, সামছু উদ্দিন এন্ড সন্সের রমিজ উদ্দিন আহাম্মেদ, ফয়সাল এন্টারপ্রাইজের মোস্তফা কামাল, আজীজ ট্রেডিংয়ের মোহাম্মদ আজিজুর রহমান, সানজিদ এন্টারপ্রাইজের মোহাম্মদ আবু তালেব মজুমদার, হীরা জুয়েলার্সের মোহাম্মদ মাহবুবুল হক, বিজলী এন্টারপ্রাইজের বিবি কুলসুম, ডারকো ফ্যাশন মোহাম্মদ তামিম, নিউ রকেট ট্রেডার্সের মোহাম্মদ শোয়াইব, দিলদার ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির আরিফুল ইসলাম মাহমুদ, ফেনী ফিশিংয়ের মো. শাহ আলম, স্বদেশ ডেইরি ফার্মের নুর নবী জীবন, কামরুল এন্টারপ্রাইজের কামরুল ইসলাম চৌধুরী, রিসান এন্টারপ্রাইজের মো. দেলোয়ার হোসেন এবং গ্রুপ পরিচালক পদে ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মো. শহীদুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।

এরআগে, ৪ মে ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে। জিপি মো. নুরুল আমিন খানকে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও ফেনী জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ এনামুল হক ও ফেনী সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষক গোলাম হায়দার মজুমদারকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়। ঘোষিত তফসীল অনুযায়ী গত শনিবার বিকাল ৩ টায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর দুইটা প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ১৮ জুন বিকেল চারটায় প্রকাশিত হবে। আগামী ২৭ জুন সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন বোর্ডের চেয়াম্যান জিপি মো. নুরুল আমিন খান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group