স্টার লাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে সংগঠনের কেন্দ্র থেকে অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত কমিটিতে মীর মাসুদ পারভেজকে আহ্বায়ক, এ. এইচ. এম. সিরাজী ও সামছুল ইসলাম চৌধুরী রুভেজকে যুগ্ম আহ্বায়ক এবং সৈয়দ আবদুল্লাহ আল মামুন-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
এছাড়াও কমিটিতে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনের প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত কমিটি জেলার সাংস্কৃতিক কর্মকান্ডকে আরও গতিশীল করা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটানো এবং তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করবে।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি ফেনী জেলার সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা পালন করবে এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
কমিটির অনুমোদনপত্রে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং মহাসচিব রফিকুল ইসলাম স্বাক্ষর করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |