| বঙ্গাব্দ
ad728
ad728

কোম্পানীগঞ্জে চাহিদার চেয়েও বেশি পশু প্রস্তুত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-05-2026 ইং
  • 514 বার পঠিত
কোম্পানীগঞ্জে চাহিদার চেয়েও বেশি পশু প্রস্তুত
ছবির ক্যাপশন: কোম্পানীগঞ্জে চাহিদার চেয়েও বেশি পশু প্রস্তুত


নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু চাহিদার তুলনায় বেশি প্রস্তুত করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য অনুযায়ী, এবার উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ২৮ হাজার ১শত ৮৮টি পশু। স্থানীয় চাহিদা পূরণ শেষে উদ্বৃত্ত থাকবে ৩০৮৮টি।

জানা যায়, কোম্পানীগঞ্জে কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা ২৫ হাজার ১০০টি। এ চাহিদা পূরণে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় প্রায় ৯৬৭টি ছোট-বড় খামারে পশু লালন-পালন করা হয়েছে। বর্তমানে খামারিরা পশুর পরিচর্যা ও বিক্রয়ে ব্যস্ত সময় পার করছেন।

তবে খামারিরা জানান, পশুখাদ্য ও লালন-পালনের খরচ বেড়ে যাওয়ায় এবারের কোরবানির পশুর দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি হতে পারে। একই সঙ্গে তারা দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় বিদেশ থেকে গরু আমদানি বন্ধ রাখার দাবি জানিয়েছেন।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ মোঃ নূরুল কাউসার খান বলেন, কোম্পানীগঞ্জে চাহিদার তুলনায় পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। উপজেলায় ২৭ টি পশুর হাটে কোরবানির পশু বেচাকেনা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১টি স্থায়ী ও ২৬টি অস্থায়ী হাট রয়েছে। হাটগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। খামারিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া পশুর হাটে পৃথক পৃথক মেডিকেল টিম ব্যবস্থা রয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহীকর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন,পশুর হাটের নিরাপত্তায় আমাদের একাধিক টিম কাজ করছে। সীমান্ত এলাকায় পশুবাহী গাড়ি থেকে যাতে চাঁদাবাজি বা গরু চুরি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। জাল টাকা শনাক্ত, গরু চুরি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। খামারিদেরও সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group