| বঙ্গাব্দ
ad728
ad728

অপরাধীদের আটক করে হাড্ডিগুড্ডি ভেঙে পুলিশে দেয়ার নির্দেশ ভিপি জয়নাল এমপির

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-05-2026 ইং
  • 547 বার পঠিত
অপরাধীদের আটক করে হাড্ডিগুড্ডি ভেঙে পুলিশে দেয়ার নির্দেশ ভিপি জয়নাল এমপির
ছবির ক্যাপশন: অপরাধীদের আটক করে হাড্ডিগুড্ডি ভেঙে পুলিশে দেয়ার নির্দেশ ভিপি জয়নাল এমপির


শহর প্রতিনিধি

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেছেন, অপরাধ দেখলে কখনো চুপ করে থাকবেন না, এর প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে না পারলে একসময় আপনার উপরেও নির্যাতন নেমে আসবে। বিশেষ করে মাদক কারবারী, চোর-ছিনতাইকারীদের কোন প্রকার ছাড় দেবেন না। তাদের যেখানে পাবেন আটক করে হাড্ডিহুড্ডি ভেঙে পুলিশের হাতে  তুলে দেবেন। তিনি গতকাল রবিবার সকালে ফেনী সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এ সময় তিনি বলেন, বর্তমানে ফেনীর সীমান্ত এলাকায় ট্রাকে ট্রাকে মাদক আসছে। এসব মাদক ফেনী ও আশপাশের এলাকায় বিক্রি হচ্ছে। আমাদের সন্তানদের ভালো রাখতে হলে সবাইকে মাদক প্রতিরোধে কাজ করতে হবে। 

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সবার সামনে ফেনী পৌর কবরস্থান সংলগ্ন বর্জ্য শোধনাগারের মালামাল ডাকাতি হলো, ধর্মপুরের গিল্লা বাড়িয়াতে স্কেবেটর দিয়ে মাটি লুট হলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এসব অপরাধের প্রতিকারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রীয় হতে হবে। 

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ফেনী মডেল থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম, ফেনী সদর উপজেলা বিএনপিরা আহবায়ক ফজলুর রহমান বকুল, সহ-সভাপতি তপন কুমার কর, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী সদর উপজেলা জামায়াতের আমির নাদেরুজ্জামান,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন প্রমুখ।

আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা পরিষদের মাসিক সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে ধরেন কর্মকর্তা বৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group