শহর প্রতিনিধি
ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ফেনীতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ ফেনীর প্রধান শাখা ও ফেনী শহরের কলেজ রোড শাখার সামনে গ্রাহকরা এ কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে আগত ইসলামী ব্যাংকের গ্রাহকরা বলেন, ইসলামী ব্যাংক নীতি নৈতিকতা ও ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বিকাশে পুরো পৃথিবীর একটি মডেল। কিন্তু এ মডেল ব্যাংকটিকে ধ্বংস করার জন্য বারবার ষড়যন্ত্র হচ্ছে। গ্রাহকদের গচ্ছিত হাজার হাজার কোটি টাকা লুটপাটের জন্য নানাভাবে অপচেষ্টা চালানো হচ্ছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় ব্যাংকটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ধ্বংস থেকে উত্থানের সাথে সাথেই এখন ফের ধ্বংসের ষড়যন্ত্র শুরু হয়েছে। ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম থাকতে কোনভাবেই এসব ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ইসলামী ব্যাংক নিয়ে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, প্রবীন গ্রাহক মনোয়ার হোসেন চৌধুরী সেন্টু, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ইসমাইল, মোঃ শরীফ, মোহাম্মদ নাসির উদ্দিন ও মোহাম্মদ সেলিম প্রমুখ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |