| বঙ্গাব্দ
ad728
ad728

চামড়া শিল্প রক্ষায় ফেনীতে গোলটেবিল বৈঠক সরকারের প্রতি হেফাজতের ৫ দফা সুপারিশ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-05-2026 ইং
  • 621 বার পঠিত
চামড়া শিল্প রক্ষায় ফেনীতে গোলটেবিল বৈঠক   সরকারের প্রতি হেফাজতের ৫ দফা সুপারিশ
ছবির ক্যাপশন: চামড়া শিল্প রক্ষায় ফেনীতে গোলটেবিল বৈঠক সরকারের প্রতি হেফাজতের ৫ দফা সুপারিশ


স্টাফ রিপোর্টার

“অস্তিত্ব সংকটে সম্ভাবনাময় চামড়া শিল্প রক্ষা ও বিকাশে সরকারের করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠকে চামড়া শিল্প রক্ষায় সরকারের প্রতি ৫ দফা সুপারিশ জানিয়েছে হেফাজতে ইসলাম ফেনী জেলা। 

গতকাল শনিবার বিকেলে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ বৈঠকে বক্তারা বলেন, যথাযথ পরিকল্পনা ও সরকারি সহযোগিতা ছাড়া দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

বক্তাদের উত্থাপিত সুপারিশগুলোর মধ্যে রয়েছে, সাভারে চামড়াশিল্প নগরীর অসমাপ্ত কাজ দ্রুত শেষ করে আন্তর্জাতিক মানসম্পন্ন পরিবেশবান্ধব শিল্পনগরী হিসেবে চালু করা, বর্জ্য ব্যবস্থাপনা ও চামড়া প্রক্রিয়াজাতকরণে বিশ্বমান নিশ্চিত করে এলডব্লিউজি (খডএ) সনদ অর্জনে সহযোগিতা করা, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা পুনরুদ্ধার করে রপ্তানি বাজার সম্প্রসারণ, শিল্পনগরীর পরিসর বৃদ্ধি করে বন্ধ কারখানার মালিকদের পুনর্বাসন ও বিনাসুদে ঋণের ব্যবস্থা করা এবং চামড়া পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ।

হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল সাইফুদ্দিন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা আহমদ উল্যাহ কাশেমী।

বৈঠকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ইয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, খেলাফতে মজলিশ ফেনী জেলার সভাপতি মোজাফফর আহমদ জাফরি, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আমিন হোসেন, খেলাফতে মজলিশের জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী মিল্লাত, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল ও সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন।

এছাড়া বক্তব্য দেন, হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা ইসমাইল হায়দার, মুমিনুল হক জাবেরী, আনোয়ার উল্লাহ ভূঁইয়া, মাওলানা হোসাইন আহমেদ, জেলা সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ফারুক, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আইয়ুব, সোনাগাজী উপজেলা সেক্রেটারি মুফতি নিজাম উদ্দিন, ফুলগাজী উপজেলা সেক্রেটারি কাশেম নোমানী, আলহুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আলাউদ্দিন নুরী, ছাগলনাইয়া উপজেলার মসজিদের ইমাম আতাউল্লাহ সিফাত, ধোনসাদ্দা রশিদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল কাইয়ুম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাইমি তাজিম ও তাবলিগের প্রতিনিধি হাজী বেলাল হোসেন। উপস্থিত ছিলেন খেলাফতে মজলিশের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমদী ও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা আরও বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে কয়েকদিনের মধ্যেই দেশে বিপুল পরিমাণ কোরবানির পশুর চামড়া সংগ্রহ হবে। অল্প সময়ের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও সরকার যেন চলতি বছর চামড়ায় ভর্তুকি দিয়ে ন্যায্যমূল্য নির্ধারণ ও সংরক্ষণের কার্যকর ব্যবস্থা নেয়। অন্যথায় সরকার, মৌসুমি ব্যবসায়ী, আড়তদার, ট্যানারি মালিক, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group