| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-05-2026 ইং
  • 694 বার পঠিত
দাগনভূঞা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
ছবির ক্যাপশন: দাগনভূঞা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা


দাগনভূঞা প্রতিনিধি

দাগনভূঞা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম নোমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, উপজেলা প্রকৌশলী মাসুম বিল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গাজী ছালেহ উদ্দিন, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমদ মজুমদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁঞা, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম প্রমুখ।

সভায় মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট নিয়ন্ত্রণসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আলোচনা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group