সদর প্রতিনিধি
ফেনী সদর উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক রোমেন শর্মা।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে কর্মশালার শুরুতেই মূল প্রতিপাদ্য নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের প্রকল্পের ফেনী জেলা কো-অর্ডিনেটর মাহবুবুল হক।
প্রকল্পের ফেনী সদর উপজেলা কো-অর্ডিনেটর জয়শ্রী দাশের ব্যবস্থাপনায় এতে অন্যান্যের মাঝে অংশ নেন ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদ কামাল, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর মো. ওমর ফারুক, দৈনিক বনিকবার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার, দৈনিক ফেনীর সময়ের প্রধান প্রতিবেদক আরিফ আজমসহ বিভিন্ন ইউনিয়ন প্রশাসক, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি। এতে গ্রাম আদালত সক্রিয়করণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় অতিথিবৃন্দ বলেন, গ্রাম আদালত শক্তিশালী করা গেলে কোর্টে মামলার জট কমবে। মানুষ কম সময়ে প্রতিকার পাবে। পল্লী আদালত আরো কার্যকর হবে। তাই সকলকে নিজনিজ কার্যক্রমের পাশাপাশি গ্রাম আদালতের উপর মানুষের আস্থা বাড়বে। স্বল্প সময়ে আইনী প্রতিকার পাওয়ার জন্য গ্রাম আদালতের বিকল্প নেই বলে মনে করেন আগত অতিথিরা।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |