| বঙ্গাব্দ
ad728
ad728

এডভোকেট আজীম উদ্দিন পাটোয়ারীকে সম্বর্ধনা প্রদান

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-05-2026 ইং
  • 1434 বার পঠিত
এডভোকেট আজীম উদ্দিন পাটোয়ারীকে সম্বর্ধনা প্রদান
ছবির ক্যাপশন: এডভোকেট আজীম উদ্দিন পাটোয়ারীকে সম্বর্ধনা প্রদান


নিজস্ব প্রতিনিধি

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ 'ল' ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত এডভোকেট আজীম উদ্দিন পাটোয়ারীকে ফুলেল শুভেচ্ছা ও সম্বর্ধনা জানিয়েছে ঢাকাস্থ ছাগলনাইয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন।

পুরানা পল্টনস্থ বায়তুল খায়েরে ওয়েলফেয়ারের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সংক্ষিপ্ত সম্বর্ধণা সভা এসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি এডভোকেট আজীম উদ্দিন পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক মজুমদার,  ওয়েলফেয়ার সেক্রেটারী সুলতান উদ্দিন, সহ সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক ভ্যাট কমিশনার নুরুজ্জামান, মোস্তফা কামাল, মামুনুর রহমান ভূঁইয়া, হাফিজ উল্লাহ খান, জানে আলম ভূঁইয়া, রউপু রসুলুন জ্যোতি, ইমাম আবু জোবায়ের প্রমূখ।

সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ ও মিষ্টি মূখ করানোর পর এসোসিয়েশনের সাবেক সভাপতি সাবেক উপ সচিব মরহুম আহমদ উল্লাহ ভূঁইয়া ও সাবেক উপদেষ্টা মরহুম প্রফেসর সলিম উল্লাহর জন্য দোয়া করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group