| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়ায় এমপি মজনু’র হুইলচেয়ার বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 17-05-2026 ইং
  • 1638 বার পঠিত
ছাগলনাইয়ায় এমপি মজনু’র হুইলচেয়ার বিতরণ
ছবির ক্যাপশন: ছাগলনাইয়ায় এমপি মজনু’র হুইলচেয়ার বিতরণ


ছাগলনাইয়া প্রতিনিধি 

ছাগলনাইয়া উপজেলার অসহায় শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু হুইলচেয়ার বিতরণ করেছেন।

সরকারের প্রতিবন্ধী সেবা ও সাহায্য ছাগলনাইয়া উপজেলায় বিএনপির কার্যালয়ে সামনে গতকাল রোববার বিকেলে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে এ হুইলচেয়ার বিতরণ করা হয়। 

এই সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মানবিক উদ্যোগের ফলে এলাকার শারীরিকভাবে অসুস্থ রয়েছে তাদের দৈনন্দিন জীবনে চলাচল সহজ হবে এবং আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। তিনি আরো বলেন, ফেনী-১ আসনে সর্বত্র প্রতিবন্ধীদের খুঁজে হুইলচেয়ার তাদের বাড়ি বাড়ি দিয়ে আসা হবে। এই ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

উপকার ভোগী আয়েশা আক্তার মুন্সি রফিকুল আলম মজনু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন

এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group