| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজী সমিতি ঢাকা আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর চ্যাম্পিয়ন সোনাগাজী উত্তর (ইউনিয়ন ১,২,৩)

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 16-05-2026 ইং
  • 2507 বার পঠিত
সোনাগাজী সমিতি ঢাকা আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর চ্যাম্পিয়ন সোনাগাজী উত্তর (ইউনিয়ন ১,২,৩)
ছবির ক্যাপশন: সোনাগাজী সমিতি ঢাকা আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর চ্যাম্পিয়ন সোনাগাজী উত্তর (ইউনিয়ন ১,২,৩)


নিজস্ব প্রতিনিধি

রাজধানী ঢাকায় বসবাসরত সোনাগাজীয়ানদের সংগঠন সোনাগাজী সমিতি ঢাকা কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। 

ঢাকার আফতাবনগরে কিক অফিসিয়াল টার্ফি গ্রাউন্ডে গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফাইনালে সোনাগাজী উত্তর (১,২,৩ নং ইউনিয়ন) চ্যাম্পিয়ন, সোনাগাজী দক্ষিণ (পৌর, ৪, ৭ নং ইউনিয়ন) রানার্স আপ, সোনাগাজী পূর্ব (৮,৯ নং ইউনিয়ন) তৃতীয় এবং সোনাগাজী পশ্চিম (৫,৬ নং ইউনিয়ন) চতুর্থ হয়।

সোনাগাজীর ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ঢাকায় বসবাসরত ১৬ তদুর্ধ্ব বছর বয়সী সোনাগাজীয়ানদের মোট ৪টি দলে ভাগ করে টুর্ণামেন্ট সাজানো হয়েছিল। ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয় চ্যাম্পিয়ন সোনাগাজী উত্তর টিমের ইকবাল। ফাইনাল খেলার পূর্বে সভাপতি একাদশ ও সেক্রেটারী একাদশের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হলেও তা গোলশূণ্য ড্র হয়।

সভাপতি নাজমুল করিম দুলাল, সহসভাপতি মোরশেদ আলম সেলিম, ড. মোহাম্মদ নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক মনির উদ্দিন মনি, কোষাধ্যক্ষ নুর আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুব সোবহান জহির, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান সোনাগাজী উত্তর টিম পরিচালনা করেন। সাধারণ সম্পাদক আলমগীর হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এড. সালাউদ্দিন শিমুল, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন অভি, তথ্য সম্পাদক নুরুল হুদা সায়েম, শিক্ষা সম্পাদক ওমর ফারুক, উপকোষাধ্যক্ষ সাইফ উদ্দিন সুমন, উপ প্রচার সম্পাদক আলতাফ হোসেন সোনাগাজী দক্ষিণ টিম পরিচালনা করেন। যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাঈন উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক আবদুল হালিম সোনাগাজী পূর্ব টিম পরিচালনা করেন এবং সাংগঠনিক সম্পাদক জিল্লুর রশিদ অনিক, উপদপ্তর সম্পাদক শাহাদাত হোসেন হেলাল সোনাগাজী পশ্চিম টিম পরিচালনা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group