নিজস্ব প্রতিনিধি
দেশের আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন আজিম উদ্দিন পাটোয়ারী।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।
এ বিষয়ে অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় সদস্যদের প্রতি কৃতজ্ঞ। আমার চেষ্টা থাকবে সদস্যদের কল্যাণের পাশাপাশি দেশে আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ ভুমিকা পালন করার।’
অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ফেনীর ছাগলনাইয়া উপজেলার হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএল.বি (অনার্স) ও এলএল.এম সম্পন্ন করেন। তিনি চট্টগ্রাম ও ঢাকা জজ কোর্ট এবং পরে সুপ্রিমকোর্টে আইন পেশায় নিয়োজিত হন। তিনি ল ফার্ম 'দ্যা লিগ্যাল হাব' এর হেড অব চেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট এ এম মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলী। এছাড়াও বিভিন্ন পদে আরও ১১ জন নির্বাচিত হয়েছেন।
গত ২ এপ্রিল এক নোটিশে সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ১৩ মে ও ১৪ মে (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে মাঝখানে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
এক বছর মেয়াদে সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন হয়ে থাকে। পদগুলো হলো একজন সভাপতি, দুজন সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহসম্পাদক ও সাতজন সদস্য।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |