| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজী সমিতি ঢাকা’র ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উম্মোচন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-05-2026 ইং
  • 961 বার পঠিত
সোনাগাজী সমিতি ঢাকা’র ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উম্মোচন
ছবির ক্যাপশন: সোনাগাজী সমিতি ঢাকা’র ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উম্মোচন


সোনাগাজী প্রতিনিধি 

সোনাগাজী সমিতি ঢাকা’র আয়োজনে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর ট্রফি উম্মোচন ও ফিকশ্চার ড্র সমিতির ঢাকার বিজয়নগরস্থ স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বকাপের আদলে ট্রফি উম্মোচন অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক লায়ন আলমগীর হোসেন চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক ফুটবলার মঞ্জুর হোসেন বাবর, সমিতির সহ-সভাপতি ও টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মোরশেদ আলম সেলিম, সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট সালাহ উদ্দিন শিমুল, যুগ্ম সম্পাদক ও সোনাগাজী পূর্ব দলের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক ও সোনাগাজী উত্তর দলের সমন্বয়ক মনির উদ্দিন মনি, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রশিদ অনিক, কোষাধ্যক্ষ নুর আলম, তথ্য সম্পাদক ও সোনাগাজী দক্ষিণ টিমের সমন্বয়ক নুরুল হুদা সায়েম, সহপ্রচার সম্পাদক আলতাফ হোসেন, উপ-দপ্তর সম্পাদক ও সোনাগাজী পশ্চিম টিমের সমন্বয়ক শাহাদাত হোসেন হেলাল, জনশক্তি বিষয়ক সম্পাদক শাহজানুর রহমান উপস্থিত ছিলেন। 

টুর্ণামেন্ট সমন্বয়ক নুরুল হুদা সায়েম জানিয়েছেন, সোনাগাজীর ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ঢাকায় বসবাসরত ১৬ তদুর্ধ্ব বছর বয়সী সোনাগাজীয়ানদের মোট ৪টি দলে ভাগ করে টুর্ণামেন্ট সাজানো হয়েছে। টিম-১: সোনাগাজী উত্তর (১,২,৩ নং ইউনিয়ন), টিম-২: সোনাগাজী দক্ষিণ (পৌর, ৪,৭ নং ইউনিয়ন), টিম-৩: সোনাগাজী পূর্ব (৮,৯ নং ইউনিয়ন), টিম-৪: সোনাগাজী পশ্চিম (৫,৬নং ইউনিয়ন)। ঢাকার আফতাবনগরের এন ব্লকের কিক অফিসিয়াল টার্ফি গ্রাউন্ডে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ১১টার মধ্যে খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ড্র অনুযায়ী সোনাগাজী পশ্চিম ও দক্ষিণ প্রথম ম্যাচ এবং সোনাগাজী পূর্ব ও উত্তর দ্বিতীয় ম্যাচ খেলবে। পরে দুই ম্যাচের পরাজিত দুই দল তৃতীয় স্থান নির্ধারণী এবং জয়ী দুই দল ফাইনাল খেলবে।

যোগাযোগ করা হলে সোনাগাজী সমিতি ঢাকা’র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল করিম দুলাল বলেন, শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য খেলাধুলার বিকল্প নাই। তাই সোনাগাজী সমিতি বিভিন্ন জনকল্যাণমূলক কাজের পাশাপাশি ঢাকাস্থ সোনাগাজীয়ানদের জন্য বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষ্যে এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে রাজধানী শহরে সোনাগাজীয়ানরা একটি সন্ধ্যা নিজেদের মতো করে কাটাবে, খেলবে, আনন্দ করবে এটাই আমাদের উদ্দেশ্য।

সোনাগাজী সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক লায়ন আলমগীর হোসেন চৌধুরী বলেন, ঢাকার যান্ত্রিক জীবনে ব্যস্ত সময়গুলো থেকে একটু সময় বের করে সোনাগাজীয়ানদের একত্রিত করে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য। এই আয়োজন শুধু একটি ফুটবল টুর্ণামেন্ট নয়, বরং রাজধানীতে অবস্থানরত সোনাগাজীবাসীদের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা এবং আনন্দঘন একটি মিলনমেলার পরিবেশ সৃষ্টি করার একটি প্রয়াস। ইতোমধ্যে এই আয়োজনকে ঘিরে ৪টি প্রস্তুতি সভা হয়েছে, অনেক সোনাগাজীয়ান এসব সভায় যোগ দিয়েছেন, ঢাকাস্থ সোনাগাজীয়ানদের মধ্যে এক ধরণের সাড়া পড়ে গেছে। আমরা আশা করি, এই আয়োজন সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যরে নতুন মাত্রা যোগ করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group