| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন সুফল পাবে ২৬টি গ্রামের মানুষ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-05-2026 ইং
  • 1807 বার পঠিত
চৌদ্দগ্রামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন  সুফল পাবে ২৬টি গ্রামের মানুষ
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন সুফল পাবে ২৬টি গ্রামের মানুষ


চৌদ্দগ্রাম প্রতিনিধি: 

দেশব্যাপি খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে স্বর্পলোনা ও মিতল্লা খাল খনন কার্যক্রমের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাষক মোঃ নুরুল আমিন এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী ও পৌর বিএনপি নেতা খোরশেদ আলম উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর জামায়াত নেতা জাফর ইকবাল লিটন, লিয়াকত শিকদার, মীর হোসেন মীরু প্রমুখ। 

চৌদ্দগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ জানায়, স্বর্পলোনা ও মিতল্লা খাল ভারত থেকে শুরু হয়ে চৌদ্দগ্রাম পৌরসভার উপর দিয়ে ডাকাতিয়া নদীর সাথে মিলিত হয়। দুইটি খালেই পলি ও ময়লা জমাট বাঁধায় বিগত ২০২৪ সালের ভয়াবহ বন্যায় পানি প্রবাহ বাঁধাগ্রস্থ হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় চৌদ্দগ্রাম পৌরসভার বিভিন্ন গ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপি খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে চৌদ্দগ্রাম পৌরসভার স্বর্পলোনা ও মিতল্লা খাল খনন কার্যক্রম হাতে নেয় পৌর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে স্বর্পলোনা খালের পৌরসভা অংশের আনুমানিক ৩ কিলোমিটার এবং মিতল্লা খালের কিছু অংশ খনন করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group