| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামের বিলোনিয়ায় খেলার মাঠ দখল করে নার্সারি, এলাকাবাসীর ক্ষোভ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-05-2026 ইং
  • 6156 বার পঠিত
পরশুরামের বিলোনিয়ায় খেলার মাঠ দখল করে নার্সারি, এলাকাবাসীর ক্ষোভ
ছবির ক্যাপশন: পরশুরামের বিলোনিয়ায় খেলার মাঠ দখল করে নার্সারি, এলাকাবাসীর ক্ষোভ


পরশুরাম প্রতিনিধি

ফেনীর পরশুরাম পৌরসভার বিলোনিয়ায় কলেজ টিলা এলাকায় একটি ঐতিহ্যবাহী খেলার মাঠ দখল করে নার্সারি গড়ে তোলায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে যে জায়গাটি এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল, সেখানে বর্তমানে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। কে বা কারা জায়গাটি দখল করে সেখানে বিভিন্ন গাছের চারা রোপণ করে নার্সারি তৈরি করেছে। মাঠের চারপাশ ঘিরে ফেলায় এখন আর সেখানে খেলাধুলার কোনো পরিবেশ অবশিষ্ট নেই।

এলাকাবাসীর মতে ঠিক কার অনুমতিতে এই সরকারি প্রাতিষ্ঠানিক জায়গাটি দখল করা হয়েছে, তা নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে।

সুযোগবঞ্চিত তরুণ প্রজন্ম মাঠটি হারিয়ে যাওয়ায় এলাকার কিশোর ও যুবসমাজ খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। 

এলাকার তরুণ কিশোরদের দাবি প্রশাসন জায়গাটি অবমুক্ত করে পূর্ণরায় খেলাধুলার উপযোগী করে দিলে আমাদের খেলাধুলার সুযোগ পিরে পাব।

কলেজের অধ্যক্ষ প্রফেসর নাসির উদ্দিনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি চাকুরীতে যোগদান করার পূর্বে কলেজ টিলা জায়গাটি ইজারা হয়েছিল, আমি জায়গাটি ইজারার কাগজপত্র অফিসের নথিতে পেয়েছি। কলেজ টিলার জায়গাটি নিয়ে এলাকা বাসির ক্ষোভের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এলাকাবাসী কলেজ টিলা মাঠের বিষয় আমাকে কোন অবিযোগ করে নাই, যদি অভিযোগ করেন তাহলে আপনার বসে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group