নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৩টি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের অটোরিকশা।
গতকাল রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি জানান, গত শনিবার রাতে উপজেলার ইসলামীয়া রোডের কৃষ্ণরামপুর এলাকায় এবং গতকাল রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লক্ষ্ণীপুরের রামগতির চরগাজী ইউনিয়নের কুমচর গ্রামের আবুল কালাম ওরফে রাসেল (৩৫), হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের সোনাদিয়া ইউনিয়ন এলাকার মোহাম্মদ উদ্দিন আজাদ (২৮), হাতিয়া পৌরসভা এলাকার মেহেদী হাসান (২৯), সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের আশরাফুল (২৫) এবং সুবর্ণচরের চর ওয়াপদা এলাকার নুর হোসেন (৫৭)।
পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণরামপুর এলাকার একটি গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় মেহেদী হাসান, আশরাফুল ও নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম ও আজাদকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আরও একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তাঁরা লক্ষ্ণীপুরসহ বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে নোয়াখালীতে এনে বিক্রি করতেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |