| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে এবি পার্টির কর্মশালা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 08-05-2026 ইং
  • 12969 বার পঠিত
ফেনীতে এবি পার্টির কর্মশালা
ছবির ক্যাপশন: ফেনীতে এবি পার্টির কর্মশালা


দুর্নীতি-সন্ত্রাস-দ্রব্যমূল্য দিয়েই জনগণ বিএনপি-আওয়ামী লীগের পার্থক্য নির্ণয় করবে

- মজিবুর রহমান মঞ্জু

স্টাফ রিপোর্টার

এবি পার্টির চেয়ারম্যান বলেছেন, “পরিবারতান্ত্রিক নেতৃত্ব এবং বুর্জোয়া শ্রেণিচরিত্রে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। জনগণ তাদের শাসনব্যবস্থার বাস্তব অভিজ্ঞতার আলোকে দুই দলের পার্থক্য নির্ণয় করবে। বিশেষ করে দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো বিষয়গুলোই হবে বিচার্যের প্রধান ক্ষেত্র।”

গতকাল শুক্রবার ফেনী শহরের মিজান রোডস্থ এবি পার্টির জেলা কার্যালয়ে আয়োজিত এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনী জেলা এবি পার্টির সিনিয়র আহ্বায়ক ও কর্মশালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আফলাতুন বাকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রভাষক ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল ও জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ।

দলের ৬ বছরের অর্জন ও সীমাবদ্ধতা নিয়ে পর্যালোচনামূলক বক্তব্যে মঞ্জু বলেন, “পুরোনো রাজনৈতিক ব্যবস্থার মধ্যে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা প্রত্যাশিত সাফল্য পাইনি। এখনও পুরোনো দলগুলোর কার্যকর বিকল্প তৈরি হয়নি। ঋণখেলাপি, দুর্নীতিবাজ ও অর্থশালী প্রার্থীদের পাশাপাশি ধর্মীয় আবেগকে কাজে লাগাতে সক্ষম ব্যক্তিরাও ভোট পেয়েছেন। তবে নতুন রাজনৈতিক শক্তির প্রতি মানুষের আগ্রহ এবারের নির্বাচনে স্পষ্ট হয়েছে। এই সম্ভাবনাকে আরও শক্তিশালী করতে পারলে নতুন রাজনীতির জয় অবশ্যম্ভাবী।”

তিনি আরও বলেন, “আমরা আগে সংস্কার চেয়েছিলাম, তারপর নির্বাচন। কিন্তু বিএনপি দ্রুত নির্বাচন চেয়েছে। কারণ তারা মনে করে সংস্কার হলে তাদের অনেক নেতাই নির্বাচনে অংশ নিতে পারতেন না। বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় পুরোনো দলগুলোই বেশি সুবিধা পায়। সিস্টেম পরিবর্তন ছাড়া প্রকৃত সংস্কার সম্ভব নয়।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহ আলম বাদল বলেন, “দলকে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় করতে হবে। মাঠে কাজ না করলে সম্ভাবনা বাস্তবে রূপ নেবে না। গ্রামে গ্রামে এবি পার্টির পরিচিতি বাড়াতে হবে।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাষ্টার শাহ আলম শাহীন সুলতানী, সাংগঠনিক সম্পাদক মির ইকবাল, দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অম্লান, সহ-দপ্তর সম্পাদক কাজী জাহাঙ্গীর লিটন, সমাজকল্যাণ সম্পাদক এবি সিদ্দিক, সদস্য আহমেদ আলী নয়ন, সাইদুল হক মিলন, কাজী শরিফ উদ্দিন দীপ্ত, হাজী নিজাম উদ্দিন, নুরুল ইসলাম খান, জোহরা আক্তার ডলি, সদর আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, এবি যুব পার্টির আহ্বায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব ইব্রাহিম সোহাগ, ছাত্রপক্ষ ফেনী জেলা আহ্বায়ক ও সদস্য সচিব বেলাল হোসাইন রাফসানসহ বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতাকর্মী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group