স্টাফ রিপোর্টার :
ফেনীতে আলোহা বাংলাদেশ ফেনী শাখার উদ্যোগে জুনিয়র গ্র্যাজুয়েট ও সিনিয়র গ্র্যাজুয়েট প্রতিযোগিতার বিজয়ী অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুক্তার হোসেন।
আলোহা বাংলাদেশের কর্মকর্তা মনজুর মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, শান্তি নিকেতন ইনস্টিটিউট স্কুলের পরিচালক সামছুর রহমান, হোপ ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ তাহমিনা তোপা সিমা এবং স্টার লাইন স্প্রাউট স্কুলের উপাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস পপি।
এসময় উপস্থিত ছিলেন, আলোহা বাংলাদেশের কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাজ্জাক, নুর মোহাম্মদ খোকন, আবদুল্লাহ লিটন, ফেনী শাখার সমন্বয়ক আকলিমা আক্তার, শিক্ষক সালমা আক্তার, আনোয়ার আক্তার ও সাফিয়ার ইয়াসমিনসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |