নোয়াখালী প্রতিনিধি:
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুরহাটে ৪ ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থ দন্ড করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
গতকাল সোমবার বিকাল ৫টায় বসুরহাট পৌরসভায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। লাইসেন্সবিহীন এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় এবং ধার্য্যমূল্যের অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বোতল বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী লাকী ট্রেডার্স ৫ হাজার টাকা, সততা এন্টারপ্রাইজ ১৫ হাজার টাকা, মালিহা এন্টারপ্রাইজ ৫ হাজার টাকা, অভি এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সেই সাথে গ্যাস পাইকারি ও খুচরা ক্রয় বিক্রয় এর সময় রশিদ সরবরাহ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |