দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুলের কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে দাগনভূঞা স্টার রেডিসন কনভেনশন হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্যাহ।
দাগনভূঞা উপজেলা কৃষি অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার লুৎফুল হায়দার ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সুজন কান্তী শর্মা, উপজেলা প্রকৌশলী মাছুম বিল্লাহ প্রমুখ।
দিনব্যাপী কর্মশলায় কৃষক-কৃষাণীসহ উপজেলার বিভিন্নস্তরে শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |