সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীতে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেলে মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহেরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, উপজেলা প্রাইমারি ইন্সট্রাক্টর হাজেরা খাতুন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জি এম নাহিদুল হাসান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার জহিরুল ইসলাম ভুঁইয়া, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মাসুম বিল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোকাররম আলী চৌধুরী সাহাদ সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলায় চ্যাম্পিয়ন (বালিকা) অর্জন করে ছাড়াইত কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (বালক) দক্ষিণ চর দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্সআপ (বালিকা) সোনাগাজী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুঠির বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |