মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে কবর দেওয়ার ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার আহম্মদ (৪৫) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় মিরসরাই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন কাদের ও ফেনী মডেল থানা পুলিশের উপস্থিতিতে লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিহতে এয়ার আহম্মদের বাড়ি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, গেল ৩ এপ্রিল নিহত এয়ার আহমদ রাতে তার অসুস্থ স্ত্রীকে দেখতে শ্বশুর বাড়ি ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের নেয়াজপুর যাচ্ছিলেন। এসময় রাত প্রায় ১১টায় শ্বশুড় বাড়ি বাড়ির সামনে তার লাশ পাওয়া যায়। পরে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে লাশ নিহতের গ্রামের বাড়িতে এনে পরের দিন ভোরে দাফন করা হয়। এয়ার আহম্মদের মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হওয়া নিহতের স্ত্রী খতিজা বেগম বাদী হয়ে গেল ৭ এপ্রিল ফেনী মডেল থানা একটি মামলা দায়ের করেন।
পরে আদালতের নির্দেশে সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের, ফেনী মডেল থানা পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে কাটাগাং কবরস্থান থেকে এয়ার আহমদ এর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে নিহতের স্ত্রী খতিজা বেগম বলেন বলেন, আমার স্বামীকে নেয়াজপুর গ্রামের কামাল হোসেনসহ কয়েকজন পিটিয়ে হত্যা করেছে। প্রথমে আমি বিষয়টি বুঝতে পারিনি। ওরা (কামালসহ আসামীরা) আমাকে মামলা না করতে হুমকী দেয়ায় আমি লাশ দাফন করেছি। পরে গেল ৭ এপ্রিল কামালকে প্রধান আসামিকে করে ৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করি। পুলিশ প্রধান আসামীকে কামালকে গ্রেপ্তার করেছে। আমরা আদালতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আবেদন করায় সোমবার বেলা ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, আদালতের নির্দেশে সোমবার সকালে ফেনী মডেল থানা পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে মৃত এয়ার আহমদের লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় লাশ কবরস্থ করা হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |