| বঙ্গাব্দ
ad728
ad728

বালিগাঁয়ে প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ঘর নির্মাণে বাধা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 27-04-2026 ইং
  • 539 বার পঠিত
বালিগাঁয়ে প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ঘর নির্মাণে বাধা
ছবির ক্যাপশন: বালিগাঁয়ে প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ঘর নির্মাণে বাধা


স্টাফ রিপোর্টার:

ফেনী সদর উপজেলার বালিগাঁয়ের আফতাব বিবির হাট এলাকায় প্রবাসী বেলায়েত হোসেন বাচ্চু ও তাঁর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে ও নানান হুমকি দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাদের বসতঘর নির্মাণেও বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে।

গতকাল রবিবার শহরের ফাইভ স্টার রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী প্রবাসী বেলায়েত হোসেন বাচ্চু।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০০৯ সাল থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন এবং তাঁর আরও ২ ভাই সৌদি আরবে থাকেন। 

তিনি অভিযোগ করে বলেন, তাদের প্রতিপক্ষ মহি উদ্দিন মাছুম দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হয় এবং একাধিকবার অভিযোগ দায়ের করা হয়।

বাচ্চুর দাবি, ২০০৮ সালে প্রথম বিরোধের সূত্রপাত হয় এবং পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। ২০১৩ সালে ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়েরের পর কয়েক দফা বৈঠক হলেও প্রতিপক্ষ তা এড়িয়ে যায়। এরপর ২০১৪ সালে জুমার নামাজের পর তাদের ওপর হামলার ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, “আমার পিতা আমির হোসেন ও বড় ভাই শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে অপহরণসহ একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। থানায় অভিযোগ করতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে পুলিশ তাদের আটক করে এবং আরও কয়েকটি মামলায় জড়ানো হয়। তবে প্রমাণের অভাবে কিছু মামলায় তারা অব্যাহতি পান।”

বাচ্চু অভিযোগ করেন, ধারাবাহিক এসব ঘটনায় তিনি প্রায় ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বর্তমানে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও তিনি জানান।

তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান এবং মানবাধিকার সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন বলেও উল্লেখ করেন।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবার।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group