| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়ায় অনিয়মের অভিযোগে নির্মাণকাজ বন্ধ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-04-2026 ইং
  • 473 বার পঠিত
ছাগলনাইয়ায় অনিয়মের অভিযোগে নির্মাণকাজ বন্ধ
ছবির ক্যাপশন: ছাগলনাইয়ায় অনিয়মের অভিযোগে নির্মাণকাজ বন্ধ


ছাগলনাইয়া প্রতিনিধি 

ফেনীর ছাগলনাইয়ায় অনিয়মের অভিযোগে সড়কের ক্রস ড্রেন নির্মাণ কাজ বন্ধের ৯দিন পরও পুনরায় কাজ শুরু হয়নি। এতে সড়কের মাঝখানে খোলা অবস্থায় পড়ে থাকা কাটা অংশে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

রোববার সকালে সরজমিনে ঘুরে দেখা যায় গত ১০ এপ্রিল ছাগলনাইয়া-ফেনী সড়কের মাইলের মাথা নামক স্থানে এলাকাবাসী মানববন্ধন করে ক্রস ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে দেয়া পথ থেকে এখনো কাজ বন্ধ রয়েছে। 

যথাযথ মান বজায় না রাখা, পরিকল্পনাহীনভাবে কাজ করার অভিযোগ, এবং ১০ ফুট প্রশস্ত কালভার্ট নির্মাণের দাবিতে চলমান ক্রস ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। 

ওইসময় মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, মাইলের মাথার ওই স্থানে বড় খাল ছিল। পানি নিষ্কাশনের জন্য সড়কের নিচ দিয়ে বড় কালভার্ট ছিল। বাঁশপাড়া গ্রামের পানি চলাচলের পথ ছিল এ কালভার্ট। অথচ এবার মাত্র এক মিটার প্রশস্ত করে রাস্তা কেটে ড্রেন করা হচ্ছে। বর্ষায় এ ড্রেন দিয়ে কোনভাবেই পানি নিষ্কাশন সম্ভব না। জলাবদ্ধতা এলাকাবাসী চরম জনদুর্ভোগে পড়বে। তাই তারা সেখানে অন্তত ১০ ফুট প্রশস্ত কালভার্ট নির্মাণের দাবিতে চলমান ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে দেন। 

স্থানীয় বাসিন্দা মিরাজ হোসাইন বলেন, কোন পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে কাজটি করা হচ্ছে। এলাকাবাসী নিজেদের দুর্ভোগের কথা চিন্তা করে মানববন্ধন করে সেখানে ১০ ফুট প্রশস্ত কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন।  

এদিকে, কাজ বন্ধ হয়ে যাওয়ায় সড়কের একটি অংশ খোলা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। বিশেষ করে রাতের বেলায় পর্যাপ্ত আলোর অভাব এবং কোনো সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথচারী ও যানবাহন চালকরা।

পিকআপ ভ্যান চালক কামাল উদ্দিন বলেন, দুই রাতে তিনি কাটা অংশে গাড়ি নিয়ে বিপদের সম্মুখীন হয়েছেন। এ কাজটা দ্রুত শেষ করা দরকার। 

এবিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের উপসহকারি প্রকৌশলী কল্লোল আহমেদ শনিবার এ প্রতিবেদককে বলেন, সড়ক বিভাগ থেকে আমাদের পুনরায় কাজ শুরু করতে বলা হয়েছে। আমরা দুয়েক দিনের মধ্যে কাজ শুরু করব। এ মুহূর্তে ডিজাইন চেঞ্জ করার সুযোগ নেই।

ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, এলাকাবাসীর আপত্তিতে আমরা কাজ বন্ধ রেখেছি। তাদের (এলাকাবাসী) দাবির প্রেক্ষিতে আগামি জুলাইয়ে সেখানে আরও বড় কালভার্ট নির্মাণের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করব। এটুকু এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই। 

তিনি বলেন, সেখানে পূর্বে এক মিটার প্রসস্থ ব্রিকের ক্রস ড্রেন ছিল। যা ড্যামেজ হয়ে পানি চলাচল বন্ধ ছিল। আমরা শুধু ব্রিকের জায়গায় আরসিসি করে ড্রেন নির্মাণ করছি। আমরা তো বড় ছোট করেনি। আমি বিষয়টা ছাগলনাইয়ার ইউএনওকে জানিয়েছি এবং তিনি আস্বস্ত করেছেন এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিষয় টা সমাধান করবেন। কারণ, বর্ষা চলে আসছে। এখন নতুন করে টেন্ডার দিয়ে কাজ করার সুযোগ নেই। সেখানে অলরেডি কাজ শুরু করতে আমি ঠিকাদারকে বলে দিয়েছি।

তবে এ প্রসঙ্গে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা বলেন, কাজটি নিয়ে এলাকাবাসীর আপত্তি রয়েছে। আমাকে সড়কের নির্বাহী প্রকৌশলী বলেছেন, তিনি কাজটি আগামি জুলাইয়ে করে দিবেন। তবে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। আমি আবার কথা বলব।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group