| বঙ্গাব্দ
ad728
ad728

মেডিকেল কলেজের দাবীতে ফেনীতে ন্যাপ ভাসানীর মানববন্ধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-04-2026 ইং
  • 360 বার পঠিত
মেডিকেল কলেজের দাবীতে  ফেনীতে ন্যাপ ভাসানীর মানববন্ধন
ছবির ক্যাপশন: মেডিকেল কলেজের দাবীতে ফেনীতে ন্যাপ ভাসানীর মানববন্ধন


স্টাফ রিপোর্টার:

ফেনীতে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইপিজেড  স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)।

শনিবার বিকেলে শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয়  শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ন্যাপ ভাসানী কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জননেতা মাস্টার গিয়াস উদ্দিন ভূঁইয়া। 

ন্যাপ ভাসানী ফেনী জেলা কমিটির সভাপতি মাস্টার শাহজাহানের সভাপতিত্বে ও সহ-সভাপতি শহীদুল আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের  কেন্দ্রীয় কমিটির সদস্য মাস্টার আবদুল লতিফ, জাসদের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দিন সাচ্চু, ন্যাপ ভাসানী কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকোট নুরুল আবছার মুকুল, গেরিলা মুক্তিযোদ্ধা আবু তাহের ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।  এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বক্তারা বলেন, ফেনীতে অবিলম্বে মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। নচেৎ দুর্বার আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে ইনশাআল্লাহ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group