দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলায় জায়লস্কর ইউনিয়নের আমিরগাঁও মেসার্স সেবা ফিলিং স্টেশনের সামনে থেকে ২ হাজার লিটার ডিজেলসহ মো. মানিক (৪০) নামে এক পিকআপ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আমিরগাঁও সেবা ফিলিং স্টেশনের সামনে থেকে স্থানীয়রা পিকআপটি আটক করে পুলিশে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার মানিক চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা ধোলাইনগর এলাকার মৃত মোহাম্মদ ইছাহাকের ছেলে।
এ ঘটনায় পিকআপ চালকের দুই সহযোগী পালিয়ে যায়। তারা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর লাহরি বাড়ির মৃত বাবু মঈনের ছেলে ফরিদুল ইসলাম (৩৮) ও একই জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া রুহুল আমিন মেম্বারের নতুন বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে সাইফুদ্দিন (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন রাতে একটি পিকআপে খালি ড্রামে আমিরগাঁও সেবা ফিলিং স্টেশন থেকে ডিজেল নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ চাপরাশির হাট যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ পিকআপসহ চালককে ঘটনাস্থল থেকে আটক করে সংশ্লিষ্ট আইনে মামলা করে। বুধবার (৯ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও কালোবাজারির চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ডিজেল পুলিশের হেফাজতে রয়েছে।
গ্রেপ্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |