স্টাফ রিপোর্টার:
ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনাকে কেন্দ্র করে ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি)কে নিয়ে মানববন্ধনে দেওয়া ‘অরুচিকর ও অসত্য বক্তব্যের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, ফেনী জেলা। এতে ফেনী জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মো. জাহিদুল আলম মজুমদার (ভিপি জাহিদ) বলেন, ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জেলার প্রায় ১৬ লাখ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি।
গত ৪ এপ্রিল সুনাগরিক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নিয়ে এ দাবির পক্ষে বক্তব্য রাখেন, যা প্রশংসনীয়।
তবে তিনি অভিযোগ করেন, ওই মানববন্ধনে এবি পার্টির এক নারী নেত্রী মেডিকেল কলেজের মূল বিষয়টি পাশ কাটিয়ে ব্যক্তিগত আক্রোশ থেকে এমপি জয়নাল আবদিনকে জড়িয়ে ‘অরুচিকর ও ভিত্তিহীন’ বক্তব্য প্রদান করেন। এর মাধ্যমে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ধরনের বক্তব্যকে তিনি নিন্দা জানিয়ে বলেন, এতে করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও ‘কুচক্রী মহলের মব সৃষ্টির আশঙ্কা’ তৈরি হয়েছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, “উক্ত মানববন্ধনটি কি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে ছিল, নাকি একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে হেয় করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল?
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়; এটি জেলার সর্বস্তরের মানুষের যৌথ দাবি। এ বিষয়ে সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, ড্যাবের সায়েন্টিফিক সম্পাদক জালাল উদ্দিন মেনন, ছাত্রদলের সাবেক জেলা সভাপতি নজরুল ইসলাম, যুবদল নেতা আবদুল কাইয়ুম সোহাগ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ফেনী জেলা আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফিরোজ আলমসহ অনেকে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |