স্টার লাইন ডেস্ক:
দীর্ঘদিন পর ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে চলছে ব্যাপক কর্মযজ্ঞ।
বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সিলেকশন কমিটি দিয়ে চলেছে ফেনী শহর ব্যবসায়ী সমিতি। ফলে ব্যবসায়ীরা তাদের পছন্দের নেতৃত্ব থেকে উপেক্ষিত ছিল।
৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের ফলে ফেনী শহর ব্যবসায়ী সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। নেতৃস্থানীয় অনেকে পালিয়ে যায়। এমতবস্থায় দৈন্দিন কর্যক্রম পরিচালনা করার জন্য ফেনীর সাবেক ডিসি সাইফুল ইসলামকে ব্যবসায়ীরা অনুরোধ জানায়। এরই প্রেক্ষিতে জেলার গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গের পরামর্শক্রমে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করে দায়িত্ব গ্রহন করে। কমিটি প্রতিশ্রুত নির্বাচন অনুষ্ঠানের লক্ষে গত এক সপ্তাহ যাবত আহবায়ক আলাল উদ্দিন আলালের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন।
জানা যায়, আগামী মে ২০২৬ ইং মাসের প্রথমার্ধেই সুষ্ঠু, অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য কাজ করছেন কমিটি। নির্বাচিত কার্যকরি কমিটির আকার হবে ২৭ সদস্য বিশিষ্ট। তফসিল ঘোষনার পর পরই শহরে মাইকিং ও লিফলেট বিতরণ এবং স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ভোট গ্রহনের সম্ভাব্যস্থান হতে পারে ফেনী সরকারী গার্লস হাইস্কুল। ইতি মধ্যে ফেনী শহর ব্যবসায়ী সমিতিতে প্রায় ৩ হাজার ব্যবসায়ী ভোটার হয়েছেন বলে জানা যায়। আগামী মিটিংয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদান্ত নেয়া হবে।
আশাকরা যাচ্ছে দীর্ঘদিন পর ব্যবসায়ীরা তাঁদের নির্বাচিত প্রতিনিধি পাবেন। বর্তমান আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আইনজীবী নুরুল আমিন খান জিপি, সাংবাদিক একেএম আবদুর রহীম, জেলা শিক্ষক সমিতির সমিতির সম্পাদক আলমগীর চৌধূরী, ব্যবসায়ী যথাক্রমে জোবায়ের হোসেন, মনছুর আহমেদ ও হরিপদ সাহা।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |