| বঙ্গাব্দ
ad728
ad728

খাইয়ারা বাজারে চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 30-03-2026 ইং
  • 871 বার পঠিত
খাইয়ারা বাজারে চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
ছবির ক্যাপশন: খাইয়ারা বাজারে চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ


স্টাফ রিপোর্টার: 

ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের খাইয়ারা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে ব্যবসায়ী নেতৃবৃন্দ অভিযোগ করেন, কিছুদিন আগে চাঁদা না দেওয়ায় খাইয়ারা বাজারের ব্যবসায়ী আবুল বশরের ওপর হামলা চালায় চিহ্নিত চাঁদাবাজ সালাউদ্দিন। 

গতকাল বিকেলে খাইয়ারা বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরহাদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্ছুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বোগদাদিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কেএমহাট বাজার কমিটির সভাপতি সাইদুর রহমান মিলন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, ফরহাদনগর ভোরবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-অর্থ সম্পাদক নিজাম উদ্দিন।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন রুমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, খাইয়ারা বাজারের ব্যবসায়ী শ্যামল চন্দ্র শীল, মো. ইমরান হোসেন, মীর মোহাম্মদ আবদুল আলিম মজনুসহ বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও মাদক সমাজের জন্য ক্যান্সারের মতো ব্যাধি। এসব অপরাধ বন্ধে ইউনিয়নের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরও বলেন, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে এবং কোনো অবস্থাতেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

সমাবেশে বক্তারা জানান, কয়েকদিন আগে খাইয়ারা বাজারে সালাউদ্দিন নামে এক ব্যক্তি আবুল বশরের দোকানের সামনে হামলা চালায়। এ ঘটনায় তার দ্রুত গ্রেপ্তার দাবি করা হয়।

এছাড়া বাজারগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়। ব্যবসায়ী ও এলাকাবাসী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group