| বঙ্গাব্দ
ad728
ad728

ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-03-2026 ইং
  • 285 বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি
ছবির ক্যাপশন: ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি


স্টার লাইন ডেস্ক:

ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, ফেনীর আয়োজনে র‌্যালির আয়োজন করা হয়। উক্ত র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে গ্র্যান্ড ট্রাংক রোড প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী ফেনী পৌরসভা,রেডক্রিসেন্ট ফেনী ইউনিট এর সম্পাদক জনাব সালাউদ্দীন মামুন, এনজিও প্রতিনিধিবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার ফেনী সদর,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিভিল সার্জন ফেনী। অনুষ্ঠান সভাপতিত্ব করেন জনাব মনিরা হক, মান্যবর জেলা প্রশাসক ফেনী।

আলোচকগণ ব্যক্তি পর্যায়ে সচেতনতা সৃষ্টি, লার্ভিসাইড প্রয়োগ এবং ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু প্রতিরোধ টিম গঠন করার উপর গুরুত্ব আরোপ করেন।

পরবর্তীতে ফেনী পৌরসভার ব্যবস্থাপনায় দমদমা খাল ও উপজেলা পরিষদ ফেনী এর ব্যবস্থাপনায় ডাকাতিয়া খাল পরিষ্কারের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম উদ্বোধন করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group