সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর ওয়ালিভূঞাঁ সমাজ ও পাটোয়ারী সমাজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার বিকালে ওয়ালিভূঞাঁ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেনাগাজী পৌরসভা বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বোরহান উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ।
একেএম মুসার সার্বিক তত্বাবধায়নে ও রাসেল পাটোয়ারীর সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনসুর হোসেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |